ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

প্রিন্সের মর্যাদায় বিলাসবহুল উড়োজাহাজে সৌদিতে পা রাখলেন নেইমার


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৯ আগস্ট, ২০২৩, ০৮:০৮ পিএম

প্রিন্সের মর্যাদায় বিলাসবহুল উড়োজাহাজে সৌদিতে পা রাখলেন নেইমার

 প্রিন্সের মর্যাদায় বিলাসবহুল উড়োজাহাজে সৌদিতে পা রাখলেন নেইমার

 সবাইকে চমক দিয়ে পিএসজি ছেড়ে সৌদি আরবের জনপ্রিয় ক্লাব আল হিলালে পাড়ি জমিয়েছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র। প্যারিস ছেড়ে শুক্রবার সৌদি আরবের রিয়াদে পা রাখেন তিনি। এ সময় তাকে (নেইমার) ফুল দিয়ে শুভেচ্ছা জানান আল হিলালের কর্মকর্তারা।

নেইমারকে বরণের আসল অনুষ্ঠান এখনও বাকি। রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে নেইমারকে আনুষ্ঠানিকভাবে নিজেদের ফুটবলার হিসেবে পরিচয় করিয়ে দেবে আল হিলাল। অনেকটা রক তারকার মতো করেই তাকে অভ্যর্থনা জানানো হবে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক আল হিলালের এক কর্মকর্তা জানিয়েছেন, সাম্বা ড্যান্সারের সঙ্গে মানানসই, এমন বড় পার্টির আয়োজন করব আমরা। সূত্র: এএফপি

তবে এই প্রসঙ্গে কোনো আলোচনাই হচ্ছে না। মূল আলোচনা হচ্ছে যেই উড়োজাহাজে প্যারিস থেকে নেইমার সৌদি আরবে গেছেন, তা নিয়েই।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বোয়িং ৭৪৭ মডেলের উড়োজাহাজটি পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল উড়োজাহাজগুলোর একটি। এর মালিক দেশটির প্রথম বাদশাহ আবদুল আজিজের নাতি প্রিন্স আলওয়ালেদ বিন তালাল। উড়োজাহাজভিত্তিক ওয়েবসাইট অ্যারোফ্লাপ বলছে, সবচেয়ে বিলাসবহুল উড়োজাহাজটির দাম প্রায় ২০ কোটি ১১ লাখ ৯৫ হাজার ডলার। তবে এর দাম নিয়েও মতভেদ রয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার দাবি, বিলাসবহুল উড়োজাহাজটির দাম ৫০ কোটি ইউরোর কম না।

এদিকে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, উড়োজাহাজটির প্রধান কক্ষটি সৌদি আরবের প্রিন্স ব্যবহার করেন। সেখানে নিজের উপদেষ্টা ও মন্ত্রীপরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি। উড়োজাহাজটির প্রধান কক্ষটিকে বসেস রুম বলা হয়। এই কক্ষে দামি কাঠের টেবিল ও চামড়ার সোফার সঙ্গে বিলাসবহুল মোড়কও রয়েছে।

এদিকে আল হিলালে চুক্তিবদ্ধ হয়ে নানান ধরনের সুবিধাও আদায় করেছেন নেইমার। নেইমারের জন্য থাকছে ২৫ কক্ষের একটি বাড়ি, ৮টি গাড়ি ও সার্বক্ষণিক একজন গাড়িচালক নিয়োজিত থাকবে। সব সময় তার জন্য একটি ব্যক্তিগত বিমানও থাকবে, যা নেইমার ও তার পরিবার ব্যবহার করতে পারবে।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি