এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৩, ০২:০৮ পিএম
আবারো নতুন ইতিহাস গড়লেন ইমরান
হাঙ্গেরীর বুদাপেস্টে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ২০২৩ ১০০ মিটার স্প্রিন্টের হিটে প্রথম হয়েছেন বাংলাদেশের ইমরানুর রহমান। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সে কোনো হিটে এই প্রথম এমন অর্জন বাংলাদেশী অ্যাথলেটের।
ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এক ফেসবুক পোস্টে এ খবর জানিয়েছেন। তিনি ইমরানকে আন্তরিক অভিনন্দন জানান।
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এবার শুধু একজন অ্যাথলেটের কোটাই পেয়েছে বাংলাদেশ। চ্যাম্পিয়নশিপ শুরুর দিনই অনুষ্ঠিত হবে ১০০ মিটার স্প্রিন্ট, যাতে অংশ নিচ্ছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরান।
ইমরান গত বছর আমেরিকার ওরিকনে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন। সেই প্রতিযোগিতায় তিনি এক ধাপ উতরে অংশ নিয়েছিলেন পরের ধাপে। পরবর্তীতে এই বছরের শুরুতে ইমরান কাজাখস্তানে এশিয়ান ইনডোরে ৬০ মিটারে প্রথম হয়ে চমক সৃষ্টি করেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি