ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পাকিস্তানে থেমে থাকা ভ্যানে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ১৮


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২০ আগস্ট, ২০২৩, ০৯:০৮ পিএম

পাকিস্তানে থেমে থাকা ভ্যানে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ১৮

 পাকিস্তানে থেমে থাকা ভ্যানে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ১৮

পাকিস্তানে পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা বলছেন, রোববার ভোরে পাঞ্জাব প্রদেশে একটি আন্তঃনগর মহাসড়কের পাশে পার্ক করে রাখা একটি ভ্যানকে ধাক্কা দেয়ার পরপরই বাসটিতে আগুন লেগে যায়, এতে অন্তত ১৮ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছে।

 সিনিয়র পুলিশ অফিসার ফাহাদ আহমেদ আরও জানান, ভ্যানটি জ্বালানি তেলের ড্রাম বহন করছিল, যার ফলে এই অগ্নিকাণ্ডটি ঘটে।

পুলিশ অফিসার আহমেদ জানান, বাসটিতে ৪০ জনেরও বেশি যাত্রী ছিলো। যাদের উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর দগ্ধ।

তবে উভয় গাড়ির চালক মারা গেছে বলে পুলিশ জানিয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি