ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বুমরাহ ১১ মাস পর ফিরলেন, এশিয়া কাপে পাচ্ছেন গুরুদায়িত্ব


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২১ আগস্ট, ২০২৩, ০৩:০৮ পিএম

বুমরাহ ১১ মাস পর ফিরলেন, এশিয়া কাপে পাচ্ছেন গুরুদায়িত্ব

 বুমরাহ ১১ মাস পর ফিরলেন, এশিয়া কাপে পাচ্ছেন গুরুদায়িত্ব

 ভারতের পেস আক্রমণের কর্ণধার জাসপ্রিত বুমরাহ দীর্ঘ ১১ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। এসেই সুখবর পেতে যাচ্ছেন ভিন্ন অ্যাকশনধর্মী ডানহাতি পেসার। আসন্ন ২০২৩ এশিয়া কাপে জাতীয় দলের সহঅধিনায়ক হতে যাচ্ছেন তিনি। -

আসছে এশিয়া কাপের পর্দা উঠবে আগামী ৩০ আগস্ট। তাদের নির্বাচিত ১৭ সদস্যের দলই এশিয়া কাপে খেলবে। আসন্ন বিশ্বকাপেও দলটি অপরিবির্তিত থাকতে পারে। এই দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন রাহুল দ্রাবিড়। আর যথারীতি অধিনায়কের আর্মব্যান্ড থাকবে রোহিত শর্মার হাতে। তার ডেপুটি হিসেবে যুক্ত হবেন বুমরাহ। এতদিন যে দায়িত্ব পালন করে এসেছেন হার্দিক পান্ডিয়া।

লম্বা সময় পর ক্রিকেটে প্রত্যাবর্তনটাও রাজকীয় হয়েছে বুমরাহর। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথম টি-টোয়েন্টি ২ উইকেট শিকার করেছেন তিনি। তার নেতৃত্বে দলও জিতেছে।

ম্যাচ শেষে বুমরাহ বলেন, বোলিং করে খুব ভালো লাগলো। মনে হয়নি আমি অনেক কিছু মিস করেছি বা নতুন কিছু করছি। এজন্য স্টাফদের কৃতিত্ব দিতে হবে। তারা আমাকে ভালো সমর্থন দিয়েছেন। সত্যিই নার্ভাস লাগছে না।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি