ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আলকারেজকে হারিয়ে সিনসিনাতি শিরোপা জিতলেন জকোভিচ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২১ আগস্ট, ২০২৩, ০৭:০৮ পিএম

আলকারেজকে হারিয়ে সিনসিনাতি শিরোপা জিতলেন জকোভিচ

 আলকারেজকে হারিয়ে সিনসিনাতি শিরোপা জিতলেন জকোভিচ

চারঘণ্টা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হাসলেন সাবিয়ান তারকা নোভাক জকোভিচ। কার্লোস আলকারাজের বিরুদ্ধে তিনি এটিপি সিনসিনাতি ওপেনের শিরোপা জিতেছে। বিশ্বের শীর্ষ দুই খেলোয়াড়ের মধ্যে জমাট এই লড়াইটা দারুণ উপভোগ করেছেন সিনসিনাতির দর্শকরা। ফাইনালে ৫-৭, ৭-৬ (৯/৭), ৭-৬ (৭/৪) গেমে স্প্যানিশ আলকারাজকে হারিয়ে চ্যাম্পিয়ন হন জকোভিচ।

শিরোপা জয়ের পর ২৩ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী জোকোভিচ বলেন, ‘এটা সত্যিই ভিন্ন এক ম্যাচ ছিল। এ সম্পর্কে কি বলবো বুঝে উঠতে পারছি না। আমি আমার ক্যারিয়ারে যত ম্যাচ খেলেছি এটি সবচেয়ে কঠিন ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একই তালে লড়াই করে গেছি। সব মিলিয়ে কঠিনতম একটি ম্যাচের অভিজ্ঞতা অর্জন করলাম।

তিন ঘণ্টা ৪৪ মিনিটের লম্বা সময়ের ফাইনালে দ্বিতীয় সেটে গরমের কারণে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের শরণাপন্ন হতে হয় জকোভিচকে। গত মাসে উইম্বলডনের ফাইনালে আলকারাজের কাছে পাঁচ সেটের লড়াইয়ে পরাজিত হওয়া জকোভিচ যেন অনেকটা প্রতিশোধ নিলেন। এ বছর ছয়বার র‌্যাংকিংয়ের শীর্ষস্থানটা এই দুজনের মধ্যে ভাগাভাগি হয়েছে। হেড-টু-হেড লড়াইয়ে এখন উভয়ই একটি করে ম্যাচে জয়ী হয়েছে।

ফাইনাল হেরে আলকারাজ বলেন, সত্যি কথা বলতে আমি নিজেকে নিয়ে গৌরববোধ করছি। আমি জানি না কেন আমি কেঁদেছি। তবে আমি শেষ বল পর্যন্ত লড়াই করেছি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি