এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৩, ০৭:০৮ পিএম
ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন ইবাদত
এশিয়া কাপ শুরু হতে আর মাত্র আট দিন বাকি। এর আগে বড় দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ দল। হাঁটুর ইনজুরিতে এশিয়া কাপ খেলা হচ্ছে না এবাদত হোসেনের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়, হাঁটুর এসিআই গ্রেড ওয়ান’ ইনজুরিতে পড়েছেন তিনি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও অনিশ্চিত এই পেসার।
আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজ চলাকালে চোটে পড়েছিলেন এবাদত হোসেন। সেই চোট কাটিয়ে এখনও পুরোপুরি সেরে ওঠতে পারেননি। ফলে, এবাদতকে ছাড়াই এশিয়া কাপের মিশনে মাঠে নামতে হবে টাইগারদের। আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ লড়বে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে।
এর আগে, ১৭ সদস্যের ঘোষিত দলে এবাদতসহ পেসার হিসেবে সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি