ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

অক্ষয়ের সিনেমায় অনুপ্রাণিত হয়ে ভারতের শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হলো যৌনশিক্ষা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২২ আগস্ট, ২০২৩, ০৭:০৮ পিএম

অক্ষয়ের সিনেমায় অনুপ্রাণিত হয়ে ভারতের শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হলো যৌনশিক্ষা

 অক্ষয়ের সিনেমায় অনুপ্রাণিত হয়ে ভারতের শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হলো যৌনশিক্ষা

অক্ষয় কুমার ও পঙ্কজ ত্রিপাঠি অভিনিত ‘ওএমজি ২’ ছবিটি ১১ আগস্ট মুক্তি পেয়েছে। এটি ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে।

এই ছবিটিতে বিনোদনের মোড়কে যৌনশিক্ষার মতো সংবেদনশীল বিষয়টি পরিশীলিতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বলিউড হাঙ্গামা জানিয়েছে, ছবিটি থেকে প্রেরণা নিয়ে স্কুলের শিক্ষাক্রমে যৌনশিক্ষা অন্তর্ভুক্ত করছে মহারাষ্ট্রের উষানগর সিন্ধু এডুকেশন সোসাইটি। তারা সম্প্রতি ছবিটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন। তখন সেখানে স্থানীয় এমএলএ, এডুকেশন সোসাইটির কর্মকর্তা, ১৮৪ জন শিক্ষক ও ১৫টি স্কুলের অধ্যক্ষ উপস্থিত ছিলেন। এই প্রদর্শনীতে আমন্ত্রিত হয়েছিলেন ‘ওএমজি ২’ সিনেমার চিত্রনাট্যকার ও নির্মাতা অমিত রাইও। তাদের উপস্থিতিতেই ছবিটিকে যৌনশিক্ষা পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে সোসাইটিটি।

সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, ‘ওএমজি ২’ সিনেমাটি দেখার পর তারা নিজেদের শিক্ষাক্রম পর্যালোচনা করার সিদ্ধান্ত নেয়। বিশেষ প্রদর্শনী শেষে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে নির্মাতা অমিত রাই বলেন, ‘এ ধরনের আয়োজন খুবই আশাব্যঞ্জক। মনে হয়, যে উদ্দেশ্যে সিনেমাটি বানিয়েছি, তা সফল হয়েছে। ছবিটি যে কেবল বাণিজ্যিক সাফল্য পাচ্ছে তা-ই নয়, আমাদের বার্তা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এতে আমি খুবই খুশি।’ ছবিটি প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রদর্শনের জন্য সেন্সর সনদপত্র পেয়েছে।

যৌনশিক্ষা নিয়ে কিশোরদের জন্য বার্তা থাকার পরও ছবিটিতে ‘এ’; অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্য সনদ দিয়েছে ভারতীয় সেন্সর বোর্ড। ফলে ১৮ বছরের কম বয়সীরা ছবিটি দেখতে পারবে না, যা নিয়ে এর আগে বিরক্তি প্রকাশ করেছেন অক্ষয় কুমার, পঙ্কজ ত্রিপাঠি, ইয়ামি গৌতমরা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি