এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৩, ০৭:০৮ পিএম
পরীক্ষায় উত্তরপত্রের সঙ্গে টাকা, মাথায় হাত শিক্ষকের
সম্প্রতি ভারতে এক বোর্ড পরীক্ষায় পাস করানোর জন্য উত্তরপত্রের ভেতর শিক্ষার্থীদের রেখে যাওয়া টাকার ছবি ভাইরাল হয়েছে। ছবিটি টুইটারের শেয়ার করেছেন আইপিএস কর্মকর্তা অরুণ বোথরা।
ভাইরাল ছবিতে ১০০, ২০০ ও ৫০০ রুপির কয়েকটি নোট দেখতে পাওয়া যায়। শিক্ষার্থীরা সেগুলো তাদের বোর্ড পরীক্ষার উত্তরপত্রের সঙ্গে রেখে দিয়েছিল, যাতে শিক্ষক তাদের পাস নম্বর দেন।
আইপিএস কর্মকর্তা তার পোস্টে লিখেছেন, এই ছবিটি আমার কাছে এক শিক্ষক পাঠিয়েছেন। পাস করিয়ে দেওয়ার অনুরোধ করে বোর্ড পরীক্ষার উত্তরপত্রের ভেতরে নোটগুলো রেখেছিল পরীক্ষার্থীরা। ছবিটি আমাদের শিক্ষক, ছাত্রছাত্রী এবং গোটা শিক্ষা ব্যবস্থার বিষয়ে অনেক কিছু বলে দেয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি