ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

হিটলারের জন্মস্থানে হচ্ছে থানা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৩ আগস্ট, ২০২৩, ০৪:০৮ পিএম

হিটলারের জন্মস্থানে হচ্ছে থানা

 হিটলারের জন্মস্থানে হচ্ছে থানা

নাৎসি এই একনায়কের জন্মভিটা থানায় রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রিয়া সরকার। স্থানটি নব্য নাৎসিদের আরাধ্য স্থানে পরিণত হওয়ার শঙ্কায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।

অস্ট্রিয়া সরকারের এ সিদ্ধান্ত নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে। কারণ, এক নথি থেকে জানা গেছে, হিটলারের ইচ্ছা ছিল, তার জন্মভিটা স্থানীয় জেলা প্রশাসনের কার্যালয়ে রূপান্তর হোক।

হিটলারের জন্মভিটা ব্যক্তিমালিকানা থেকে ২০১৬ সালে রাষ্ট্রীয় মালিকানায় নিতে দীর্ঘ আইনি লড়াই চালিয়েছে অস্ট্রিয়া সরকার। ৮০০ বর্গমিটারের এই স্থানে বর্তমানে কৌণিক আকারের একটি ভবন রয়েছে। সরকার এটিকে থানা ও পুলিশের জন্য মানবাধিকারবিষয়ক প্রশিক্ষণাগারে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে। আর এ জন্য ব্যয় হতে পারে দুই কোটি ইউরোর মতো।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২ অক্টোবর ভবনের পুনর্র্নিমাণের কাজ শুরু হবে। আর কাজ শেষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০২৫ সাল। ২০২৬ সালে এটি আনুষ্ঠানিকভাবে পুলিশ স্টেশন (থানা) হিসেবে চালুর কথা।

হিটলারের জন্মভিটার ওপর চলতি মাসের শেষের দিকে একটি তথ্যচিত্র প্রকাশ করার কথা জানিয়েছেন অস্ট্রিয়ার খ্যাতনামা চলচ্চিত্রকার গুইনটা শোআইগা। গত সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেন। সেখানে তিনি বলেন, ১৯৩৯ সালের ১০ মে প্রকাশিত স্থানীয় একটি পত্রিকার নিবন্ধে দেখা যায়, হিটলার চেয়েছিলেন যেনো তার জন্মস্থানটি জেলা প্রশাসনের কার্যালয় হয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি