এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৩, ০৪:০৮ পিএম
মিজোরামে নির্মীয়মান সেতু ধ্বসে নিহত ১৭ শ্রমিক
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মিজোরামের রাজধানী আইজল থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে বুধবার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, সকাল ১০টা নাগাদ সেতু তৈরির কাজ চলাকালীনই আচমকা নির্মীয়মাণ অংশ ভেঙে পড়ে। তার তলায় চাপা পড়েন অনেকে। অন্তত ৩৫ থেকে ৪০ জন শ্রমিক সেই সময় ওখানে কাজ করছিলেন। এখনও পর্যন্ত ১৭টি দেহ ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা গিয়েছে। ভিতরে আরও অনেকে আটকে পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
আইজলে ব্রিজ-বিপর্যয় নিয়ে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মালদহ থেকে বেশ কয়েক জন সেখানে কাজ করতে গিয়েছেন। তাদের অবস্থা জানার জন্য তিনি মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি