এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৩, ০৪:০৮ পিএম
গ্রিসে দাবানলে পুড়ে মৃত্যু অন্তত ১৮ জনের
মঙ্গলবার উত্তরপূর্ব গ্রিসের একটি জঙ্গল থেকে ১৮ জনের দেহ উদ্ধার করা হয়। প্রশাসনের কাছে কারো নিখোঁজ হয়ে যাওয়ার খবর ছিল না। তারপরেও ১৮জনের দেহ উদ্ধার হওয়ার পর প্রশাসন জানিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই দেহগুলি অভিবাসন-প্রত্যাশীদের। যে অঞ্চল থেকে তাদের দেহ উদ্ধার হয়েছে সেটি একটি জাতীয় বনভূমি।
দাবানলে ২০ জনের মৃত্যু হয়েছে গ্রিসে। তারমধ্যে ১৮ জনের দেহ উদ্ধার হয়েছে মঙ্গলবার। এথেন্সের উত্তরে একটি জঙ্গল থেকে আরো একজনের দেহ উদ্ধার হয়েছে। তিনিও অভিবাসন-প্রত্যাশী বলে মনে করা হচ্ছে। একজন মেষপালকের দেহও উদ্ধার হয়েছে। নিজের গবাদি পশুদের বাঁচাতে গিয়ে মৃত্যু হয়েছে তার।
উত্তরপূর্ব গ্রিস এবং এভিয়া ও কাইথোনস অঞ্চলে আগুন সবচেয়ে বেশি ছড়িয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সকে আলেকজান্দ্রো পুলিসের নার্স নিকস জানিয়েছেন, ‘২৭ বছর ধরে কাজ করছি, এখনো পর্যন্ত এমন ঘটনা দেখিনি। এ এক ভয়াবহ পরিস্থিতি। মনে হচ্ছে বোমা ফেটেছে, যুদ্ধ চলছে।’
বস্তুত, এথেন্সের খুব কাছে পৌঁছে গেছে আগুন। তবে প্রশাসন জানিয়েছে, এখনই ভয় পাওয়ার কোনো কারণ নেই।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি