এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৩, ১০:০৮ পিএম
১৫ দেশের আবেদন, ৫ নতুন সদস্য নিতে পারে ব্রিকস ব্যাংক
ব্রিকস ব্যাংকের প্রধান দিলমা রুসেফ ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে বলেছেন তার ব্যাংক আরও বহুমুখী আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা চায়। তিনি জানান, বর্তমানে প্রায় ১৫টি দেশ ব্রিকস ব্যাংকের সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করেছে। কোন কোন দেশ এধরনের আবেদন করেছে তা না জানিয়ে তিনি বলেন, সম্ভবত চার বা পাঁচটি নতুন সদস্যকে গ্রহণ বা অনুমোদন করা হবে।
দিলমা রুসেফ বলেন, ব্রিকস ব্যাংক বর্তমানে তার ভৌগোলিক প্রতিনিধিত্বের বৈচিত্রকে তার শীর্ষ অগ্রাধিকারের একটি হিসাবে দেখে। আমরা এই বছর ৮ বিলিয়ন থেকে ১০ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার আশা করছি। আমাদের লক্ষ্য আমরা যে ঋণ দেব তার প্রায় ৩০% স্থানীয় মুদ্রায় দেওয়া।
তিনি বলেন, মার্কিন ডলারের উপর নির্ভরতা আরও কমাতে দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলীয় মুদ্রায় ঋণ দেওয়ার পরিকল্পনা করঠি কারণ ঋণদাতা সক্রিয়ভাবে আরও বহুমুখী আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার প্রচার করে।
রুসেফ আরো জানান, ব্রিকস মার্কিন ডলার নির্ভরতা রোধে বিশেষ নজর দেবে। ব্রিকস ব্যাংক ইতিমধ্যে রুপিতে ঋণ ইস্যু করতে যাচ্ছে। নিজস্ব মুদ্রায় লেনদেন বৃদ্ধি ছাড়াও ব্যাঙ্ক ইতিমধ্যে রেনমিনবিতে ঋণ দিতে শুরু করেছে।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত ব্রিকস গ্রুপ অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পে তহবিল প্রদানে ২০১৪ সালে ব্রিকস ব্যাংক চালু করে।
ব্যাংকটি ২০১৫ সালে আনুষ্ঠানিকভাবে যাত্র শুরুর পর বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং উরুগুয়ে এ ব্যাংকের সদস্য হয়। আইএমএফ এবং বিশ্বব্যাংকের মতো মার্কিন-প্রধান আর্থিক প্রতিষ্ঠানের বিকল্প হিসাবে ব্রিকস ব্যাংব প্রতিষ্ঠিত হয়েছিল।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি