এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৩, ০৫:০৮ পিএম
এবাদতকে বিশ্বকাপে ফেরাতে ইংল্যান্ড পাঠাচ্ছে বিসিবি
এশিয়া কাপের ১৭ সদস্যের দলে ছিলেন পেসার এবাদত হোসাইন। তবে ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে পড়েছেন তিনি। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন তারুণ পেসার তানজিম সাকিব। তবে বিশ^কাপের এবাদতে সার্ভিস পেতে চিকিৎসার জন্য ইংল্যান্ডে পাঠাচ্ছে বিসিবি।
আফগানিস্তান সিরিজে এবাদত হোসেনের হাঁটুর চোটকে হালকাভাবে দেখা হয়েছিল প্রথম দিকে। ফিজিওর বরাত দিয়ে লেখা হয়েছিল, পুনর্বাসন ও পরিচর্যা করেই খেলায় ফিরতে পারবেন তিনি।
গত কিছুদিন পুনর্বাসন করেও লাভ হয়নি তাঁর। একের পর এক এমআরআই করে দেখা গেছে, এবাদতের চোটাক্রান্ত বাঁ হাঁটুর এসিএল লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। যেটা ঠিক করতে উন্নত চিকিৎসা নেওয়ার প্রয়োজন হবে।
বুধবার জানা গেছে, ইংল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়নমেন্ট পাওয়া গেছে। আগামী সপ্তাহে লন্ডন যাবেন ডানহাতি এ পেসার।
ইংল্যান্ডে হাঁটুর চিকিৎসা খুব ভালো হয় বলে জানায় বিসিবি। এ ছাড়া ভিসা জটিলতায়ও পড়তে হচ্ছে না তাঁকে। কারণ এবাদতের পাসপোর্টে ইংল্যান্ডের চলতি ভিসা রয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি