ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ভারত বাঁধ খুলে দেয়ায় পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যা, মৃত ১৭৫


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৪ আগস্ট, ২০২৩, ০৮:০৮ পিএম

ভারত বাঁধ খুলে দেয়ায় পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যা, মৃত ১৭৫

 ভারত বাঁধ খুলে দেয়ায় পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যা, মৃত ১৭৫

কিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, ভারতের পাঞ্জাবে বাঁধ থেকে শতদ্রু নদীতে পানি ছাড়া হয়েছে। তার ফলে বন্যা হয়েছে। শতদ্রু নদীটি ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে দিয়েই বইছে।

রোববার শতদ্রু নদীর জল অনেকখানি এলাকা ভাসিয়েছে। কয়েকশ গ্রাম ও কয়েক হাজার হেক্টর জমি জলের তলায় চলে গেছে। পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা পানির তলায় চলে গেছে। এক লাখেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

পাঞ্জাবে জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র ফারুক আহমেদ জানিয়েছেন, উদ্ধারকারী নৌকা গ্রামে গ্রামে গিয়ে মানুষকে উদ্ধার করছে। এখনো পর্যন্ত এক লাখের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

পাকিস্তানের প্রধান আবহাওয়াবিদ মুহাম্মদ আসলাম বলেছেন, গত ৩৫ বছরে নদীর পানির স্তর এতটা বাড়েনি। পাকিস্তানের বিপর্যয় মোকাবিলা সংস্থার তরফে বলা হয়েছে, আগামী দিনে বন্যার পানি আরো বাড়তে পারে।

গত জুন মাস থেকে শুরু হওয়া বন্যায় এখনো পর্যন্ত ১৭৫ জনের বেশি মানুষ মারা গেছেন বলে বিপর্যয় মোকাবিলা সংস্থা জানিয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি