ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ব্রিটেনে আশ্রয়ের আবেদন দুই দশকে সর্বোচ্চ, বাংলাদেশ পঞ্চম


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৪ আগস্ট, ২০২৩, ০৯:০৮ পিএম

ব্রিটেনে আশ্রয়ের আবেদন দুই দশকে সর্বোচ্চ, বাংলাদেশ পঞ্চম

 ব্রিটেনে আশ্রয়ের আবেদন দুই দশকে সর্বোচ্চ, বাংলাদেশ পঞ্চম

প্রথমবারের মত ব্রিটেনে আশ্রয়ের আবেদন পড়েছে ৭৮ হাজার ৭৬৮টি যা আগের বছরের তুলনায় ১৯ শতাংশ বেশি। গত জুন পর্যন্ত মোট ১ লাখ ৭৫,৪৫৭ জন ব্রিটেনে আশ্রয়ের আবেদন করে অপেক্ষায় রয়েছে যা ২০২২ সালের তুলনায় ৪৪ শতাংশ বেশি। ডেইলি মেইল

সবচেয়ে বেশি আশ্রয়ের আবেদন পড়েছে আলবেনিয়া থেকে। দেশটি থেকে ১১ হাজার ৭৯০ জন আশ্রয়ের আবেদন জানিয়েছে।

এরপর রয়েছে আফগানিস্তান। ৯ হাজার ৯৬৪ জন আফগান আবেদন জানিয়েছে যা এর আগের বছরের তুলনায় দ্বিগুণ।

১৯ হাজারের বেশি মানুষ অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে ব্রিটেনে ঢুকে পড়েছে।

ব্রিটেনে আশ্রয়লাভে তৃতীয় স্থানে রয়েছে ইরান (৭ হাজার ৭৭৬ জন), চতুর্থ স্থানে রয়েছে ৪ হাজার ৪০৩ জন ভারতীয় এবং পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ। ৩ হাজার ৬২২ জন বাংলাদেশি ব্রিটেনে আশ্রয়ের আবেদন জানিয়েছেন। এরপরের অবস্থানে ইরাক এবং ৩ হাজার ৪৭২ জন ইরাকি আবেদন জানিয়েছেন।  

গত জুন পর্যন্ত ব্রিটেনে আশ্রয়ের আবেদনের পর ২৩,৭০২ জনের ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ২০২২ সালের জুনের তুলনায় ৬১ শতাংশ বেশি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি