ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

৩৬ বছরেই মারা গেলেন ব্রে ওয়াট, শোকে স্তব্ধ রেসলিং অঙ্গন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৫ আগস্ট, ২০২৩, ০৬:০৮ পিএম

৩৬ বছরেই মারা গেলেন ব্রে ওয়াট, শোকে স্তব্ধ রেসলিং অঙ্গন

৩৬ বছরেই মারা গেলেন ব্রে ওয়াট, শোকে স্তব্ধ রেসলিং অঙ্গন

 শুক্রবার (২৫ আগস্ট) ভোরে ওয়াটের মৃত্যুর সংবাদটি জানান ডব্লিউডব্লিউই’র চিফ কনটেন্ট অফিসার ও হেড অব ক্রিয়েটিভ পল মাইকেল লেভেস্ক; রেসলিং দুনিয়ায় যিনি কি না ট্রিপল এইচ নামে খ্যাত। গত কয়েক বছর ধরেই নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন ওয়াট। অসুস্থতার কারণে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে তিনি রেসলিং থেকেও ছিলেন দূরে। প্রাথমিক অবস্থায় মৃত্যুর আসল কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এই রেসলার। 

ব্রে ওয়াটের আসল নাম উইন্ডহাম রোটুন্ডা। তার বংশে তৃতীয় প্রজন্মের রেসলার ছিলেন তিনি। তার বাবা মাইক রোটুন্ডা ও নানা রবার্ট উইন্ডহাম (ব্ল্যাকজ্যাক মুলিগান) দুজনই ডব্লিউডব্লিউইর সাবেক রেসলার ছিলেন।

ট্রিপল এইচ নিজের টুইটারে দেওয়া টুইট বার্তায় জানান, ডব্লিউডব্লিউই’র হল ফেইম মাইক রোটুন্ডা আমাকে ফোন করে নিশ্চিত করেছেন যে উইন্ডহাম রোটুন্ডা মারা গিয়েছেন। রেসলিং পরিবারের আজীবন সদস্য ছিলেন উইন্ডহ্যাম রোটুন্ডা। তাকে ব্রে ওয়াট নামেও অনেকে চিনত। আজ আচমকাই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ওর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। সেই সঙ্গে আপনাদের কাছেও অনুরোধ করছি, এই কঠিন সময় ওর পরিবারের গোপনীয়তা বজায় রাখা হোক।

২০০৯ সাল থেকে ডব্লিউডব্লিউইর সঙ্গে ছিলেন ওয়াট। ২০২১ সালে অপ্রত্যাশিতভাবে তার সঙ্গে চুক্তি বাতিল করেছিল ডব্লিউডব্লিউই কর্তৃপক্ষ। তবে ২০২২ সালের অক্টোবরে এক্সট্রিম রুলসের মধ্যে দিয়ে আবার ফিরে আসেন এই রেসলার। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি