ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বিজেপিকে হারাতে ব্যর্থ হবে ইন্ডিয়া জোট, বলছে সমীক্ষা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৬ আগস্ট, ২০২৩, ০৩:০৮ পিএম

বিজেপিকে হারাতে ব্যর্থ হবে ইন্ডিয়া জোট, বলছে সমীক্ষা

 বিজেপিকে হারাতে ব্যর্থ হবে ইন্ডিয়া জোট, বলছে সমীক্ষা

ভারতের লোকসভা নির্বাচন হবে আগামী বছরের মার্চ-এপ্রিলে। এরই মধ্যে মতামত যাচাই শুরু হয়েছে। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এবং সি-ভোটার এক সমীক্ষা চালিয়ে বলেছে, এখন নির্বাচন হলে প্রধানমন্ত্রী পদে জিতবেন নরেন্দ্র মোদিই। আর নতুন জোট ইন্ডিয়ার প্রধানমন্ত্রী মুখ হিসেবে সবচেয়ে গ্রহণযোগ্য রাহুল গান্ধী।

এবারের লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের বিরোধী শক্তি হিসেবে দাঁড়িয়েছে ইন্ডিয়া জোট। এই জোটের প্রধানমন্ত্রী পদে কে মুখ হবেন তা ঘোষণা করা হয়নি। তবে তিন প্রার্থীর নাম উঠে এসেছে আলোচনায়। তারা হলেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল।

২৪ শতাংশ ভোটার বলেছেন, ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী মুখ রাহুল গান্ধী। মমতা ও কেজরিওয়াল দুজনই ১৫ শতাংশ সমর্থন পেয়েছেন।

পরবর্তী লোকসভা নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী কে হবেন, এ নিয়ে সমীক্ষায় মোদির পক্ষেই গেছে জনমত। ভারতের ৫৪ শতাংশ ভোটার মনে করছেন এবার বিজেপিকে হারাতে ব্যর্থ হবে ইন্ডিয়া জোট। তবে ৩৩ শতাংশ ভোটার বলেছে, ইন্ডিয়া জোট এবার বিজেপি নেতৃত্বাধীন জোটকে চ্যালেঞ্জ জানাতে পারবে। ইন্ডিয়া নামটি কি ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে? এই প্রশ্নের জবাবে ৩৯ শতাংশ ভোটার বলেছেন হ্যাঁ। আর না বলেছেন ৩০ শতাংশ ভোটার।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি