ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পাকিস্তান ব্রিকসে যোগ দিতে আবেদন করেনি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৬ আগস্ট, ২০২৩, ০৩:০৮ পিএম

পাকিস্তান ব্রিকসে যোগ দিতে আবেদন করেনি

 পাকিস্তান ব্রিকসে যোগ দিতে আবেদন করেনি

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বেলুচ বলেছেন,পাকিন ব্রিকসে যোগ দেয়ার জন্য কোনো আনুষ্ঠানিক অনুরোধ বা আবেদন করেনি। পাকিস্তান সাম্প্রতিক সময়ের ঘটনাবলী পরীক্ষা করবে এবং ব্রিকসের সাথে তার ভবিষ্যত সম্পৃক্ততার বিষয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।

মুমতাজ জাহরা বেলুচ বলেন, আমরা জোহানেসবার্গে ব্রিকস সম্পর্কিত উন্নয়নগুলো পর্যবেক্ষণ করছি। পাকিস্তান অতীতে বেশ কয়েকবার বলেছে, এটি অন্তর্ভুক্তিমূলক বহুপাক্ষিকতার প্রবল সমর্থক। তাই আমরা ব্রিকসের অন্তর্ভুক্তিমূলক বহুপাক্ষিকতা পর্যবেক্ষণ করছি।

তিনি বলেন, পাকিস্তানও একটি গুরুত্বপূর্ণ উন্নয়নশীল দেশ যেটি দক্ষিণের দেশগুলোর মধ্যে শান্তি, সংহতি এবং সহযোগিতা প্রচারে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আন্তর্জাতিক সহযোগিতার চেতনা এবং অন্তর্ভুক্তিমূলক বহুপাক্ষিকতার পুনরুজ্জীবনের জন্য আমরা আন্তর্জাতিক ফোরামে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।

এছাড়া ভারতের চন্দ্রযান-৩ মিশন সম্পর্কে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, আমি শুধু বলতে পারি এটি একটি মহান বৈজ্ঞানিক সাফল্য, যার জন্য ইসরো’র বিজ্ঞানীরা প্রশংসার দাবিদার।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি