ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পাকিস্তান যাচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ও সহ সভাপতি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৬ আগস্ট, ২০২৩, ০৮:০৮ পিএম

পাকিস্তান যাচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ও সহ সভাপতি

 পাকিস্তান যাচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ও সহ সভাপতি

 আগামী ৩০ আগস্ট এশিয়া কাপের পর্দা উঠছে। এবারের আয়োজন অনুষ্ঠিত হবে পাকিস্তানে। কিন্তু এ আয়োজনে বেঁকে বসেছে ভারত। নিরাপত্তার অজুহাত তুলে ভারত পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। ফলে এশিয়ার কাপের আয়োজন শীলঙ্কাতে রাখা হয়েছে।

ভারতের ক্রিকেট দল পাকিস্তানে না গেলেও দেশটিতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআিই) একাধিক উচ্চ পদস্থ কর্মকর্তা। বিসিসিআই সভাপতি রজার বিন্নি ও সহ-সভাপতি রাজিব শুকলা পাকিস্তানের আমন্ত্রণে সাড়া দিয়ে দেশটিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

মূলত এশিয়া কাপে বিসিসিআইসহ অংশগ্রহণকারী সব দেশের বোর্ডপ্রধানকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র দিয়েছেন পাকিস্তানের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান। সেই ডাকে সাড়া দিয়ে পাকিস্তান যাবেন ভারতীয় ক্রিকেটের প্রধান।

বোর্ডের একটি সূত্র বলছেন, বিন্নি, শুক্লা এবং বোর্ড সচিব জয় শাহ ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখতে ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার পাল্লেকেলেতে হাজির থাকবেন। পর দিন তাদের ভারতে ফেরার কথা। তার পরেই ওয়াঘা সীমান্ত দিয়ে লাহোরে যাবেন প্রেসিডেন্ট এবং ভাইস-প্রেসিডেন্ট। লাহোরে এশিয়া কাপের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচের মধ্যে দুটিতে তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

আগামী ৩০ আগস্ট থেকে মুলতানে পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ। আসরে ১৩ টি ম্যাচের মধ্যের মাত্র চারটি আয়োজন করবে পাকিস্তান, বাকি সব অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি