ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ফ্লোরিডায় ৩ কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করল শ্বেতাঙ্গ তরুণ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৭ আগস্ট, ২০২৩, ০১:০৮ পিএম

ফ্লোরিডায় ৩ কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করল শ্বেতাঙ্গ তরুণ

 ফ্লোরিডায় ৩ কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করল শ্বেতাঙ্গ তরুণ

বর্ণবিদ্বেষ থেকে গোলাগুলির এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। হামলাকারী কৃষ্ণাঙ্গদের ঘৃণা করতো।

ফ্লোরিডার জ্যাকসনভিলে শনিবার শ্বেতাঙ্গ ওই তরুণ ডলার জেনারেল স্টোরে ঢুকে গুলি চালায়। এরপর সে আত্মহত্যা করে। ২০১৭ সালে সে মানসিক বিপর্যস্ত থাকায় চিকিৎসা নিয়েছিল।

 জ্যাকসনভিলের শেরিফ টি কে ওয়াটার্স বলেন, ‘বর্ণবিদ্বেষ থেকে গোলাগুলির এই ঘটনা ঘটেছে। হামলাকারী কৃষ্ণাঙ্গদের ঘৃণা করতো।’

হামলাকারী শ্বেতাঙ্গ ওই ব্যক্তি একটি ভেস্ট পরে ছিলেন। তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

হামলায় নিহত তিনজনই কৃষ্ণাঙ্গ, তাদের একজন নারী এবং দুইজন পুরুষ।

হামলার আগে হামলাকারী গণমাধ্যম, তার বাবা-মা এবং আইন প্রয়োগকারী সংস্থার জন্য ‘বেশ কিছু ইশতেহার’ লিখেছিলেন। যেখানে কালো মানুষের প্রতি তার ঘৃণার উল্লেখ রয়েছে।
যুক্তরাষ্ট্রে গত কয়েক বছরে বন্দুক হামলা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। দেশটিতে এ বছর এখন পর্যন্ত ৪৬৯ জনের বেশি মানুষ বন্দুক হামলায় নিহত হয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি