ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

চুমু কাণ্ডে স্পেনের নারী ফুটবল দলের ১১ কোচিং স্টাফের পদত্যাগ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৭ আগস্ট, ২০২৩, ০১:০৮ পিএম

চুমু কাণ্ডে স্পেনের নারী ফুটবল দলের ১১ কোচিং স্টাফের পদত্যাগ

 চুমু কাণ্ডে স্পেনের নারী ফুটবল দলের ১১ কোচিং স্টাফের পদত্যাগ

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেসের বক্তব্যের প্রতিবাদে পদত্যাগ করেছেন স্পেন নারী দলের ১১ জন কোচিং স্টাফ। দলটির একাধিক পদের কর্মকর্তারা পদত্যাগ করলেও পদত্যাগ করেননি হেড কোচ জর্জ ভিদাল। তাকে ফেডারেশন প্রেসিডেন্ট রুবিয়ালেস চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছেন।

পদত্যাগ করার ঘোষণা দিয়ে স্পেন নারী ফুটবল দলের স্টাফরা জানান, জেনি হেরমোসের প্রতি ফেডারেশন প্রেসিডেন্ট যে মনোভাব প্রকাশ করেছেন তা অত্যন্ত আপত্তিকর। তার এমন বক্তব্যের প্রতিবাদে নিজ নিজ দায়িত্ব থেকে সরে যাওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পদত্যাগ করা কোচিং স্টাফের মধ্যে রয়েছে- সহকারী ম্যানেজার মন্টসে তোমে, জাভিয়ের লের্গা, গঞ্জালো মার্টিন, ফিজিও ব্লাঙ্কা রোমেরো মোরালেদা, গোলরক্ষক কোচ কার্লোস সানচেজ। এছাড়া বয়সভিত্তিক দলের সঙ্গে জড়িত থাকা ছয়জন কোচও পদত্যাগ করেছেন এই ঘটনায়।

এর আগে, চুমু কাণ্ডে আলোচনায় থাকা স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতিকে ফুটবল সংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ড থেকে ৯০ দিনের নিষেধাজ্ঞা দেয় ফিফা। ফিফা ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান জর্জ ইভান প্যালাসিও জানান, ২৪ আগস্ট থেকে আগামী ৯০ দিন পর্যন্ত রুবিয়ালেসের নিষেধাজ্ঞা বহাল থাকবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি