ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

প্রীতি ফুটবল ম্যাচ খেলতে আফগানিস্তান দল ঢাকায়


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৭ আগস্ট, ২০২৩, ০৬:০৮ পিএম

প্রীতি ফুটবল ম্যাচ খেলতে আফগানিস্তান দল ঢাকায়

 প্রীতি ফুটবল ম্যাচ খেলতে আফগানিস্তান দল ঢাকায়

 আফগানিস্তান ফুটবল দল এখন ঢাকায়। শনিবার দিবাগত রাত সড়ে ১১টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে তারা। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে এসেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাংলাদেশ বনাম আফগানিস্তান ‘ফিফা টায়ার-১’ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ দুটি আগামী ৪ এবং ৭ সেপ্টেম্বর মাঠে গড়াবে। ঢাকায় বসুন্ধরা কিংস এ্যারিনাতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এর মাধ্যমে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ মাঠে গড়াবে এই স্টেডিয়ামটিতে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি