ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ব্যবসা শুরু করতে বাংলাদেশে ২০, পাকিস্তানে ১৭ ও ভারতে ১৮ দিন সময় লাগে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৮ আগস্ট, ২০২৩, ০৩:০৮ পিএম

ব্যবসা শুরু করতে বাংলাদেশে ২০, পাকিস্তানে ১৭ ও ভারতে ১৮ দিন সময় লাগে

 ব্যবসা শুরু করতে বাংলাদেশে ২০, পাকিস্তানে ১৭ ও ভারতে ১৮ দিন সময় লাগে

সম্প্রতি বিশ্বপরিসংখ্যান বিভিন্ন দেশের ব্যবসা শুরুর একটি হিসাব টুইটারে প্রকাশ করেছে।

ব্যবসা শুরু করতে সবচেয়ে বেশি সময়লাগে  ভেনেজেুয়েলায়।  সেখানে সময় লাগে ২৩০ দিন। আর সবচেয়ে কম সময় লাগে নিউজিল্যান্ড, জর্জিয়া ও সিঙ্গাপুরে। সেখানে ব্যবসা শুরু করতে সময় লাগে মাত্র ১দিন।

 বিশ্বব্যাংকের ইজ অব ডুয়িং বিজনেস রিপোর্টেও ভারত বা পাকিস্তানের চেয়ে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে।

ইজ অব ডুয়িং বিজনেসের রিপোর্টে ভারতের অবস্থান ৬৩ তম আর পাকিস্তানের ৬৬ তম। বাংলাদেশের অবস্থান ১৬৮ তম। ১৯০ টি দেশের ব্যবসায়ীক পরিবেশের উপর এই রিপোর্ট প্রকাশ করা হয়।

বিশ্বপরিসংখ্যান তাদের রিপোর্ট সম্পর্কে বলে, কোন দেশের আমলাতান্ত্রিক ব্যবস্থা, ব্যবসার জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ, পানি গ্যাস, ব্যাংক হিসাব বা ঋণ, ট্রেড লাইন্সেস, জমি এসব পেতে যে সময় লাগে তার ভিত্তিতে এই হিসাব করা হয়েছে।  

 টুইটারে এ সম্পর্কে বেশ কিছু প্রতিক্রিয়াও  এসেছে। যেমন পাকিস্তানের একজন পাঠক টুইটারে মন্তব্য করেছেন, পাকিস্তান সেনাবাহিনী যদি ব্যবসার অংশীদার হয় তবে তা ১ দিনেই হবে। আর পাকিস্তানী জেনারেলরা যদি অংশীদার হয় তবে ট্যাক্স দিতে হবে না।  বাংলাদেশ সম্পর্কে একজন লিখেছেন, এখানে ব্যবসা শুরু করতে একদিনও লাগে না। রাস্তার পাশে বসে পড়লেই হয়। জমি, ইলেকট্রিসিটি, পানি সবকিছু ফ্রি। তবে পুলিশ ও রাজনৈতিক দলকে ট্যাক্স দিতে হয়। ভারত সম্পর্কেও একই রকম মন্তব্য করা হয়েছে তবে বলা হয়েছে, সেখানে রাজনৈতিক দলকেই শুধু ট্যাক্স দিতে হয়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি