এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৩, ০৯:০৮ পিএম
এইচআইভি’র ভ্যাকসিন ট্রায়াল চলছে যা হতে পারে ‘গেম চেঞ্জার’
এইচআইভি’র ভ্যাকসিনের এই ট্রায়ালকে একটি প্রজন্মের জন্যে ‘শেষ প্রচেষ্টা’ হিসেবে দেখা হচ্ছে। পিআরইপিভ্যাক নামে পরিচিত, ট্রায়ালটি এইচআইভির বিস্তার রোধে কতটা সুরক্ষা দেবে তার পাশাপাশি ভ্যাকসিনের কার্যকারিতা নিয়েও ভিন্ন পরীক্ষা করা হচ্ছে।
এইচআইভিকে এইডসের কারণ হিসেবে চিহ্নিত করার প্রায় ৪০ বছর, এবং প্রথম এইচআইভি ভ্যাকসিন ট্রায়ালের ৩৬ বছর পর, চিকিৎসা সম্প্রদায়ের কাছে এখনও কার্যকর ভ্যাকসিন নেই।
ইউএনএইডস’এর হিসেবে ২০২২ সালে বিশ্বব্যাপী ৬ লাখ ৩০ হাজার মানুষ এইডস-সম্পর্কিত অসুস্থতায় মারা গেছে, ৩৯ মিলিয়ন মানুষ এইচআইভিতে আক্রান্ত, যাদের মধ্যে ১.৩ মিলিয়ন মানুষ গত বছর নতুন করে সংক্রমিত হয়েছে।
ইউএনএইডসের মানদণ্ড অনুসারে পরীক্ষিত দুটি ভ্যাকসিনের যেকোনো একটির অন্তত ৭০% কার্যকারিতা অর্জন করতে হবে। কিন্তু এপর্যন্ত সবকটি ট্রায়ালই এইচআইভি প্রতিরোধে নিরাপদ হলেও অকার্যকর বলে প্রমাণিত হয়েছে। ট্রায়ালের ফলাফল নিয়ে বিতর্ক রয়েছে।
সর্বশেষ ট্রায়ালটি দক্ষিণ আফ্রিকা, উগান্ডা ও তাঞ্জানিয়ায় চলছে। এ তিনটি দেশেই তিনটি দেশেই প্রাপ্তবয়স্কদের মধ্যে এইচআইভি/এইডসের উচ্চ হার রয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি