ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইরান দিয়ে প্রথম রুশ বাণিজ্যিক ট্রেন যাচ্ছে সৌদি আরব: আইআরএনএ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৩, ০২:০৮ পিএম

ইরান দিয়ে প্রথম রুশ বাণিজ্যিক ট্রেন যাচ্ছে সৌদি আরব: আইআরএনএ

 ইরান দিয়ে প্রথম রুশ বাণিজ্যিক ট্রেন যাচ্ছে সৌদি আরব: আইআরএনএ

সৌদি আরব যাওয়ার পথে বাণিজ্যিক পণ্যবাহী প্রথম রুশ ট্রেন ইরানে পৌঁছেছে। প্রথমবারের মতো এ ধরনের ট্রেন ইরানি ভূখণ্ডে প্রবেশ করল বরে ইসলামিক রিপাবলিক নিউজ অ্যাজেন্সি (আইআরএনএ) জানিয়েছে।

আইআরএনএ জানিয়েছে, ট্রানজিট কার্গোটি শনিবার তুর্কমেনিস্তান-সংলগ্ন ইনচেহ-বরুন সীমান্ত-ক্রসিং দিয়ে ইরানে প্রবেশ করে। এটি বন্দর আব্বাস হয়ে সৌদি আরব যাবে।

গুলিস্তান প্রদেশের কাস্টমস মহাপরিচালক শাহরিয়ারের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থাটি জানায়, ট্রেনটির ৩৬টি কনটেইনার রয়েছে। এটি ইন্টারন্যাশনাল নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডোর (আইএনএসটিসি)-এর অংশ হিসেবে এই পথ অতিক্রম করেছে।

তিনি বলেন, এই রুটটি পণ্য সরবরাহে কয়েক দিন বাঁচাবে। আর এতে কাস্টমস টেরিফ অর্ধেকে নেমে আসবে।

রুশ স্পুনটিক বার্তা সংস্থা জানায়, ট্রেনটি রাশিয়ার চেলিবিনক্স থেকে যাত্রা করে কাজাখস্তান, তুর্কমেনিস্তান ও ইরান হয়ে নথ-সাউথ ট্রান্সপোর্ট করিডোর দিয়ে পথ অতিক্রম করে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি