ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

তোশাখানা মামলায় ইমরান খানের কারাদণ্ডের রায় স্থগিত


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৩, ০৩:০৮ পিএম

তোশাখানা মামলায় ইমরান খানের কারাদণ্ডের রায় স্থগিত

 তোশাখানা মামলায় ইমরান খানের কারাদণ্ডের রায় স্থগিত

মঙ্গলবার কারাদণ্ডের রায় স্থগিত করে নতুন রায় দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট।

ইসলামাবাদ হাইকোর্ট সংক্ষিপ্ত রায় ঘোষণা করেছে যে, একদিন আগেই কর্তৃপক্ষকে পিটিআই প্রধানকে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত বলেছেন, সাজা স্থগিত করার কারণ বিস্তারিত রায় পরে জানানো হবে।

গত ৫ আগস্ট সরকারি কোষাগার তোশাখানার মালামাল নিয়ে দুর্নীতি করার অভিযোগে ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত তাকে তিন বছরের কারাদণ্ড ও ১ লাখ রুপি জরিমান করেন। এছাড়া তাকে যে কোনো নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করেন।

ওই রায় ঘোষণার পরপরই ইমরানকে তার লাহোরের জামান পার্কের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি পাঞ্জাবের অটক কারাগারে আটক আছেন।

জেলা ও দায়রা আদালত কারাদণ্ড দেওয়ার পরই এর বিরুদ্ধে আবেদন করেন ইমরান খান। সোমবার এ ব্যাপারে ইসলামাবাদ হাইকোর্টে শুনানি হয়। হাইকোর্টের প্রধান বিচারপতি আমীর ফারুক এবং বিচারক তারিক মাহমুদকে নিয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চ এদিন ঘোষণা দেন, তারা ইমরানের কারাদণ্ডের রায়ের ব্যাপারে একটি সিদ্ধান্তে উপনীতি হয়েছেন এবং মঙ্গলবার স্থানীয় সময় ১১টায় এ ব্যাপারে রায় দেবেন। তবে শেষ পর্যন্ত সেই রায় দেওয়া হলো দুপুর ১টার পর।

জিওটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আইনী লড়াইয়ে এটা হলো ইমরান খানের বিশাল বিজয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি