ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

জলবায়ু পরিবর্তন ভারতের চাল উৎপাদনে ব্যাপক প্রভাব ফেলেছে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৩, ০৬:০৮ পিএম

জলবায়ু পরিবর্তন ভারতের চাল উৎপাদনে ব্যাপক প্রভাব ফেলেছে

 জলবায়ু পরিবর্তন ভারতের চাল উৎপাদনে ব্যাপক প্রভাব ফেলেছে

 জুলাইয়ে বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ ভারত নিজ দেশে মূল্য নিয়ন্ত্রণ করতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাসমতি ছাড়া আতপ চাল রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করে। বিশ্বব্যাপি আতপ চাল রপ্তানিতে ভারতের অবদান প্রায় ২৫ শতাংশ। এ মাসে দেশটি সিদ্ধ চাল রপ্তানিতে ২০% শুল্ক আরোপ করে।

এই পদক্ষেপ বিশ্বব্যাপি খাদ্য মূল্যস্ফীতির ভীতি বাড়িয়েছে।  চাল নির্ভর অনেক দরিদ্র দেশ ভারত সরকারের কাছে এ বিষয়ে ছাড় চেয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, প্রধানত মধ্য, দক্ষিণ এবং কিছু উত্তর রাজ্যে ধান চাষ করা হয়। আর এ ক্ষেত্রে দেশটির প্রায় অর্ধেক কর্মশক্তি নিয়োজিত। গ্রীষ্মকালীন ফসল রোপণ সাধারণত জুনে শুরু হয়, যখন বৃষ্টি শুরু হবে বলে আশা করা হয়। বর্ষা মৌসুমে ভারতে প্রায় ৮০ শতাংশের বেশি চাল উৎপাদন হয়। তবে এই বছর বিলম্বে বর্ষা মৌসুম শুরু হওয়ায় জুনের মাঝামাঝি পর্যন্ত ব্যাপক পানির সংকট দেখা গেছে।

পরবর্তীতে যখন বর্ষা এল, তখন তা দেশের বিভিন্ন অংশে বন্যার সৃষ্টি হয়ে ফসলের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।

আন্তর্জাতিক অর্থ তহবিল(আইএমএফ) ভারতকে চাল রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহবান জানিয়েছে কেননা এ নিষেধাজ্ঞা বিশ্বব্যাপি খাদ্য সংকট সৃষ্টি করতে পারে।

গতমাসে বিশ্ব আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে, সরকারগুলো আরও খারাপ আবহাওয়া পরিস্থিতির জন্যে প্রস্তত থাকতে হবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি