এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৩, ০৯:০৮ পিএম
মেসির খেলা দেখতে গিয়ে নিজের মনোযোগ হারান কামাল মিলার
মেসিকে দেখে মুগ্ধতার কথা জানাতে গিয়ে কামাল বলেছেন, ‘মেসি মাঠে না থাকলে আমরা বুঝে যাই নিজেদের খেলার মানটা বাড়াতে হবে। সে মাঠে থাকলে আমরা ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিই এবং জায়গা তৈরি করি। ম্যাচটা তখন যতটা সম্ভব নিয়ন্ত্রণ করাই হয় আমাদের কাজ। (মাঠে) কখনো কখনো নিজের দায়িত্ব ভুলে মেসিকে দেখি। তার খেলা উপভোগ না করাটা খুব কঠিন, আর এর চেয়েও কঠিন হলো মাঠে তার মতো কেউ উপস্থিত থাকতে নিজের খেলায় মনোযোগ দেয়া।
মেসি যুক্তরাষ্ট্রে যাওয়ার পর থেকেই তো চলছে ‘মেসিম্যানিয়া’। মায়ামির প্রতি ম্যাচেই টিকিটের দাম ওঠে আকাশচুম্বী। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) অভিষেকেই গোল করা মেসি প্রতিদানও কম দিচ্ছেন না। মায়ামির হয়ে এ পর্যন্ত ৯ ম্যাচে করেছেন ১১ গোল। জিতিয়েছেন লিগ কাপের শিরোপাও। এরপরও মেসিকে দেখে সতীর্থ কামাল মিলারের এটা মনে হচ্ছে না যে, আর্জেন্টাইন তারকার আগমনে তারা সবাই ঢাকা পড়েছেন। বরং কিংবদন্তির খেলায় অবদান রাখতে পেরে মেসির মায়ামি-সতীর্থরাও খুশি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি