ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জর্ডি আলবা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩০ আগস্ট, ২০২৩, ০২:০৮ পিএম

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জর্ডি আলবা

 আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জর্ডি আলবা

 ৩৪ বছর বয়সে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন বার্সেলোনার সাবেক ও বর্তমানে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামির তারকা। ক্লাব ফুটবলে খেলা অবশ্য চালিয়ে যাবেন।

স্পেনের হয়ে ৯৩ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন ৩৪ বর্ষী আলবা। ২০১১ সালে অভিষেক, গোল করেছেন ৯টি। জাতীয় দলের হয়ে তিনটি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা রয়েছে। তিনবার ইউরো এবং একবার অলিম্পিকেও খেলেছেন সবশেষ নেশনস লিগ জেতা তারকা।

আলবা ২০১২ সালে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ জেতেন স্পেনের হয়ে। সবশেষ ২০২৩ সালে উয়েফা নেশনস লিগজয়ী দলের সদস্য ছিলেন। ক্লাব ফুটবলের প্রায় অধিকাংশ কাপই জিতেছেন। বার্সেলোনায় থাকার সময় ক্যারিয়ার সবচেয়ে বেশি সমৃদ্ধ হয় তার।

২০১৪-১৫ মৌসুমে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, ২০১৬ সালে ক্লাব বিশ্বকাপ, ২০১৫-১৬ সালে উয়েফা সুপারকাপ জিতেছেন। বার্সেলোনার হয়ে ছয়বার স্প্যানিশ চ্যাম্পিয়ন, পাঁচবার স্প্যানিশ কাপ এবং চারবার স্প্যানিশ সুপার কাপ জিতেছেন। এবছর মাসখানেক আগে ইন্টার মিয়ামির হয়ে সবশেষ লিগস কাপ জিতেছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি