ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

২২২ জন যাত্রী নিয়ে মাঝ আকাশে ইন্ডিগো উড়োজাহাজের ইঞ্জিন বিকল


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩০ আগস্ট, ২০২৩, ০৭:০৮ পিএম

২২২ জন যাত্রী নিয়ে মাঝ আকাশে ইন্ডিগো উড়োজাহাজের ইঞ্জিন বিকল

 ২২২ জন যাত্রী নিয়ে মাঝ আকাশে ইন্ডিগো উড়োজাহাজের ইঞ্জিন বিকল

২২২ জনেরও বেশি যাত্রী নিয়ে ভারতের কলকাতা থেকে উড়েছিল ইন্ডিগো এয়ারের একটি উড়োজাহাজ। মাঝ আকাশে সেই উড়োজাহাজের একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মাঝে। তবে শেষ পর্যন্ত একটি ইঞ্জিনের সাহায্যেই কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করান পাইলট। এনডিটিভির উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটিভি।

মঙ্গলবার দুপুরে কলকাতা থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর ফ্লাইট ৬-ই ৪৫৫ রওনা দেয়। পরে কলকাতার আকাশেই উড়োজাহাজের একটি ইঞ্জিন বিকল হওয়ার সংকেত পান পাইলট। দ্রুত তিনি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে সেটি ঘুরিয়ে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চায়।

কলকাতার এটিসি অনুমতি দিলে জরুরি অবতরণের জন্য দমকলসহ যাবতীয় ব্যবস্থা রানওয়ের কাছাকাছি নিয়ে আসা হয়। বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করা হয় স্থানীয় সময় দুপুর ২টা ৫০ মিনিটে। পরে পাইলটের তৎপরতায় একটি ইঞ্জিনের সাহায্যে উড়োজাহাজটি  নির্বিঘ্নেই ২২২ জন আরোহী নিয়ে দুপুর ২টা ৫৮ মিনিটে কলকাতায় অবতরণ করে।

অন্য ফ্লাইটে ওইদিন সন্ধ্যা ৬টা ৪৪ মিনিট নাগাদ যাত্রীদের বেঙ্গালুরু পাঠানোর ব্যবস্থা করা হয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি