ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

২০২৩ হবে সংযুক্ত আরব আমিরাতের সেরা অর্থনৈতিক বছর: শেখ মোহাম্মদ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩০ আগস্ট, ২০২৩, ০৭:০৮ পিএম

২০২৩ হবে সংযুক্ত আরব আমিরাতের সেরা অর্থনৈতিক বছর: শেখ মোহাম্মদ

 ২০২৩ হবে সংযুক্ত আরব আমিরাতের সেরা অর্থনৈতিক বছর: শেখ মোহাম্মদ

তেল বহির্ভূত বৈদেশিক বাণিজ্যে প্রথম ৬ মাসে রেকর্ড আয় হয়েছে সংযুক্ত আরব আমিরাতের। এই বছরের ছয় মাসে ১.২৩৯ ট্রিলিয়ন দিরহাম ছাড়িয়েছে। তেল রপ্তানি ২০৫ বিলিয়ন দিরহাম ছাড়িয়ে গেছে, যা ২০২২ সালের তুলনায় ১১.৯ শতাংশ বৃদ্ধি  পেয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের একজন মন্ত্রী জানান, ২০২৩ সালে তেল-বহির্ভূত বৈদেশিক বাণিজ্য ২০২২ সালের একই সময়ের তুলনায় ১৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে ।

শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম বলেন, ‘আমরা আগেই বলেছি, ২০২৩ আমাদের দেশের ইতিহাসে সেরা অর্থনৈতিক বছর হবে। দেশের তেল-বহির্ভূত বৈদেশিক বাণিজ্য এই বছর ২.৫ ট্রিলিয়ন দিরহাম ছাড়িয়ে যাবে এবং ২০৩১ সাল নাগাদ ৪ ট্রিলিয়ন দিরহাম অতিক্রম করবে। উদাহরণস্বরূপ, তুরস্কের সাথে বাণিজ্য মাত্র এক বছরে ৮৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি