ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

রাষ্ট্রীয় গোপন নথি মামলায় ইমরান খানের ডিটেনশন দুই সপ্তাহ বাড়লো


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩০ আগস্ট, ২০২৩, ০৮:০৮ পিএম

রাষ্ট্রীয় গোপন নথি মামলায় ইমরান খানের ডিটেনশন দুই সপ্তাহ বাড়লো

 রাষ্ট্রীয় গোপন নথি মামলায় ইমরান খানের ডিটেনশন দুই সপ্তাহ বাড়লো

পাকিস্তানের একটি বিশেষ আদালত অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গোপন নথি ফাঁস (সাইফার) মামলার শুনানি ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে। এ সময় তাকে কারা হেফাজতেই থাকতে হবে। সাইফার মামলার এই শুনানি অনুষ্ঠিত হয়েছে অটক জেলা কারাগারে।

অটক কারাগারে মামলার শুনানি করেন বিচারপতি আবুয়াল হাসনাত জুলকারনাইন। মামলাটিতে রাজনৈতিক সমাবেশে রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস করার অভিযোগ আনা হয়েছে ইমরান খানের বিরুদ্ধে।

আইন মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে সাবেক এই প্রধানমন্ত্রীর নিরাপত্তাজনিত কারণেই অটক কারাগারে শুনানি অনুষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

তোশাখানা মামলায় দণ্ডিত হওয়ার ৫ আগস্ট গ্রেপ্তার হওয়ার পর ইমরান খানকে পাঞ্জাবের অটক কারাগারে আটক রাখা হয়েছে।

মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট নিম্ন আদালতের দেওয়া তিন বছরের সাজা স্থগিত করে মুক্তির নির্দেশ দেন। তবে সাইফার মামলায় তাকে কারা হেফাজতে থাকতে হচ্ছে।

এ মাসের শুরুর দিকে এফআইএ তাকে সাইফার মামলায় গ্রেপ্তার করে। তারপর পিটিআই প্রধানকে ৩০ আগস্ট পর্যন্ত ডিটেনশনে পাঠানো হয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি