ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সেপ্টেম্বরে ভারত-পাকিস্তান সফরে যাচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩১ আগস্ট, ২০২৩, ০১:০৮ পিএম

সেপ্টেম্বরে ভারত-পাকিস্তান সফরে যাচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স

 সেপ্টেম্বরে ভারত-পাকিস্তান সফরে যাচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স

 নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জিওটিভিকে বলেছেন, সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে সংক্ষিপ্ত সময়ের জন্য পাকিস্তান সফর করবেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সেটা হতে পারে ১০ সেপ্টেম্বর এবং তার অবস্থান সময় হবে ৪ থেকে ৬ ঘণ্টা। এরপর তিনি চলে যাবেন ভারতে।

এই সফরকালে সৌদি ক্রাউন প্রিন্স কেয়ারটেকার প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার এবং সেনাবাহিনী প্রধান জেনারেল অসিম মুনিরের সঙ্গে সাক্ষাত করবেন।

সূত্র জানায়, পাকিস্তান-সৌদি আরব সম্পর্ক বিকাশই হবে এই সফরের প্রধান আলোচ্যবিষয়। তাছাড়া প্রতিরক্ষা এবং যৌথ সামরিক মহড়াও আলোচনায় থাকবে।

এছাড়া পাকিস্তানে সৌদি তহবিলে একটি তেল শোধনাগার স্থাপনও আলোচনায় থাকবে।
সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি
[৬] গত বছর সৌদি প্রিন্সের পাকিস্তান সফরের কথা ছিল। কিন্তু তা স্থগিত করা হয়েছিল।