ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পুতিনের পর ভারতে জি-২০ সম্মেলনে যাচ্ছেন না শি জিনপিংও


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩১ আগস্ট, ২০২৩, ০৭:০৮ পিএম

পুতিনের পর ভারতে জি-২০ সম্মেলনে যাচ্ছেন না শি জিনপিংও

 পুতিনের পর ভারতে জি-২০ সম্মেলনে যাচ্ছেন না শি জিনপিংও

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্ভবত ভারতে অনুষ্ঠিতব্য জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন না। আগামী মাসে ৯ ও ১০ তারিখে নয়াদিল্লিতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। জিনপিং না আসলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং সম্মেলনে দেশটির প্রতিনিধিত্ব করবেন। ভারত ও চীনের  কয়েকটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স এখবর জানিয়েছে।

দুই ভারতীয় কর্মকর্তা বলেছেন, চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং সম্মেলনে বেইজিংয়ের প্রতিনিধিত্ব করবেন। এ দুই ভারতীয় কর্মকর্তার একজন চীনে দায়িত্বপালনরত কূটনীতিক এবং অন্যজন জি-২০ জোটভুক্ত একটি দেশে কর্মরত। তারা বলেছেন, তারা চীনা প্রেসিডেন্টের প্রত্যাশিত এই অনুপস্থিতির কারণ সম্পর্কে তারা অবগত নন। তবে ভারত ও চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্ররা এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অংশ নেবেন। সে কারণে শি জিনপিং জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিলে সম্মেলনের পাশাপাশি দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠানের সম্ভাবনা ছিল। গত বছর নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে বাইডেন- শি জিনপিং সাক্ষাৎ হয়েছিল।

জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও অংশ নেবেন না। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে এতে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন। চলতি মাসে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেন প্রেসিডেন্ট শি জিনপিং। সম্মেলনের ফাঁকে স্বল্প সময়ের জন্য বৈঠকও করেছিলেন শি-মোদি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি