এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৩, ০৭:০৮ পিএম
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের পদত্যাগ
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কাছে লেখা এক পত্রে বেন ওয়ালেস পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি উল্লেখ করেন সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন থাকবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তার স্থলাভিষিক্ত হয়েছেন বিদ্যুৎমন্ত্রী গ্রান্ট শ্যাপস।
বেন ওয়ালেস তিন প্রধানমন্ত্রীর অধীনে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইউক্রেন যুদ্ধে ব্রিটেনের পক্ষ হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বেন ওয়ালেস গত মাসেই পদত্যাগের ঘোষণা দেন। আগামী সেপ্টেম্বরে ব্রিটিশ মন্ত্রিসভায় পরবর্তী রদবদলের কথা রয়েছে। ওয়ালেস বলেছেন, পরিবারের ওপর পড়া প্রভাবের কারণেই তিনি ফ্রন্টলাইন রাজনীতি ছেড়ে দিচ্ছেন।
গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, পরবর্তী সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না তিনি। তবে ‘অসময়ে’ মন্ত্রীর দায়িত্ব ছেড়ে যাওয়া এবং উপ-নির্বাচনের কথা অস্বীকার করেছেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি বিদায়ী প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসকে ‘আমাদের দেশের জন্য, আমাদের দলের জন্য এবং ইউক্রেনের জনগণের জন্য একজন কঠিন ব্যক্তিত্ব’ হিসাবে শ্রদ্ধা জানিয়েছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি