ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ভারতের উত্তর প্রদেশে নামাজের জন্য গাড়ি থামানোয় বরখাস্ত, পরে আত্মহত্যা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩১ আগস্ট, ২০২৩, ০৭:০৮ পিএম

ভারতের উত্তর প্রদেশে নামাজের জন্য গাড়ি থামানোয় বরখাস্ত, পরে আত্মহত্যা

 ভারতের উত্তর প্রদেশে নামাজের জন্য গাড়ি থামানোয় বরখাস্ত, পরে আত্মহত্যা

চলন্ত বাসে চালকের সহকারীকে এক মুসলিম দম্পতি অনুরোধ করেন, তাদের নামাজ আদায়ের জন্য যেন বাসটি থামানো হয়। তাদের অনুরোধ রাখতে সেই হিন্দু সহকারী বাস থামান। এ ঘটনায় অন্য বাসযাত্রীরা প্রতিক্রিয়া জানান। পরে স্থানীয় বাস চলাচল কর্তৃপক্ষ বাসের ওই সহকারী ও চালককে চাকরিচ্যূত করে।

পরবর্তী সময়ে কোথাও চাকরি না পেয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে গত সোমবার আত্মহত্যা করেন মোহিত যাদব নামের ওই সহকারী।

ঘটনাটি চলতি বছরের জুনের। উত্তর প্রদেশের রাজ্য সরকার পরিচালিত বাসটি বেরোলি থেকে দিল্লির দিকে যাচ্ছিল। ঘটনার সময় ধারণ করা এক ভিডিওতে দেখা গেছে, বাস থামানোর আগে যাত্রীদের বুঝিয়ে বলার চেষ্টা করছিলেন মোহিত। তিনি বলছিলেন, ‘আমরাও হিন্দু। হিন্দু বা মুসলিম কোনো বিষয় নয়। দুই মিনিটের জন্য বাস থামালে কী এমন হয়ে যাবে।’

বাসের এক যাত্রী ভিডিওটি ধারণ করেছিলেন। এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার পর কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই উত্তর প্রদেশের পরিবহন বিভাগ বাসটির চালক ও তার সহকারী মোহিত যাদবকে বরখাস্ত করে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি