ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পাকিস্তানে সামরিক গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলা, ৯ সেনা নিহত


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০১ সেপ্টেম্বর, ২০২৩, ০২:০৯ পিএম

পাকিস্তানে সামরিক গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলা, ৯ সেনা নিহত

পাকিস্তানে সামরিক গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলা, ৯ সেনা নিহত

পাকিস্তানে সামরিক গাড়িবহরে বোমা হামলায় আহত হয়েছেন আরও ২০ জন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর গাড়িবহরে এ আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। হামলার পর নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে বলে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে। 

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলার এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী স্বীকার করেনি।

পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া শাখা জানিয়েছে, আফগানিস্তানের সীমান্ত থেকে প্রায় ৬১ কিলোমিটার (৩৭ মাইল) দূরে ‘মোটরসাইকেল আরোহী আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটায়’। দুর্গম এই সীমান্ত এলাকাটি দীর্ঘদিন ধরে জঙ্গি তৎপরতার আস্তানা বলে পরিচিত।

প্রাদেশিক মন্ত্রী ফিরোজ জামাল শাহ  বলেছেন, ‘আত্মঘাতী বোমা হামলাকারী মোটরসাইকেল আরোহী ছিল এবং সে তার বাইকটি একটি সামরিক কনভয়ের মধ্যে থাকা ট্রাককে ধাক্কা দেয়।’ সশস্ত্র যোদ্ধা এবং সরকারের মধ্যে আলোচনা ভেঙ্গে যাওয়ার পর গত বছর থেকে পাকিস্তানের এই অঞ্চলে সন্ত্রাসী হামলা বেড়েছে।

গত মাসে উত্তর-পশ্চিমাঞ্চলে একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। ভয়াবহ সেই হামলায় ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়।

 চলতি বছরের জানুয়ারিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সাথে যুক্ত একজন আত্মঘাতী বোমা হামলাকারী উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের পুলিশ কম্পাউন্ডের ভেতরে একটি মসজিদে নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয়। এতে সেসময় ৮০ জনেরও বেশি কর্মকর্তা নিহত হন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি