ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

দুর্গম অ্যান্টার্টিকায় অসুস্থ গবেষক, উদ্ধারে আইসব্রেকার পাঠাল অস্ট্রেলিয়া


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৩ সেপ্টেম্বর, ২০২৩, ০১:০৯ পিএম

দুর্গম অ্যান্টার্টিকায় অসুস্থ গবেষক, উদ্ধারে আইসব্রেকার পাঠাল অস্ট্রেলিয়া

 দুর্গম অ্যান্টার্টিকায় অসুস্থ গবেষক, উদ্ধারে আইসব্রেকার পাঠাল অস্ট্রেলিয়া

তিনি হলেন অস্ট্রেলিয়ার গবেষক। তাকে উদ্ধারে এখন জরুরি অভিযান শুরু করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার অ্যান্টার্টিক প্রোগ্রাম (এএপি) জানিয়েছে, ওই গবেষক অ্যান্টার্টিকার ক্যাসে আউটপোস্টে (গবেষণা কেন্দ্রে) মোতায়েন ছিলেন। কিন্তু সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।

তাকে উদ্ধারে গত সপ্তাহে বরফভাঙার জাহাজ আরএসভি নুয়িনা সেই গবেষণা কেন্দ্রের উদ্দেশ্যে তাসমানিয়া অঞ্চল থেকে রওনা দেয়। ওই গবেষককে উদ্ধারে জাহাজটি কয়েক হাজার মাইল পথ পাড়ি দিতে হবে। অস্ট্রেলিয়ার তাসমানিয়ার হোবার্ট বন্দর থেকে ক্যাসে গবেষণা আউটপোস্টটির দূরত্ব ৩ হাজার ৪৪৩ কিলোমিটার। অত্যাধুনিক বরফভাঙার এ জাহাজটি ঘণ্টায় ১৬ নট বা ১৮ মাইল বেগে চলতে পারে।

অসুস্থ হয়ে যাওয়া গবেষককে উদ্ধারে প্রথমে হেলিকপ্টার বা বিমান পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু সেখানকার আবহাওয়ার যে পরিস্থিতি তাতে সেখানে বিমান-হেলিকপ্টার যেতে পারবে না।

অস্ট্রেলিয়ার অ্যান্টার্টিকা বিষয়ক সংস্থাটি জানিয়েছে, এই উদ্ধার অভিযানের জন্য কয়েক সপ্তাহের প্রস্ততি নিয়েছেন তারা। যে জাহাজটি উদ্ধারে যাচ্ছে সেটিতে প্রয়োজনীয় সবকিছু নেওয়া হয়েছে। এছাড়া জাহাজটিতে করে একটি হেলিকপ্টারও নিয়ে যাওয়া হচ্ছে।

অ্যান্টার্টিকার যে স্থানে ওই গবেষণা কেন্দ্র বা আউট পোস্টটি অবস্থিত সেখানে একটি রানওয়ে রয়েছে। কিন্তু বর্তমানে যে অবস্থা তাতে রানওয়ে ব্যবহার করা সম্ভব নয়। আর এ রানওয়েটি ব্যবহার উপযোগী করে তুলতে কয়েক সপ্তাহ লাগবে। সে কারণে গবেষককে উদ্ধারে বরফভাঙা জাহাজ পাঠান হয়েছে। গবেষণা কেন্দ্রটিতে মাত্র ২০ জন থাকেন। তবে সেখানে উন্নতমানের চিকিৎসার কোনো ব্যবস্থা নেই।

অস্ট্রেলিয়া যাদেরকে অ্যান্টার্টিকায় গবেষণার জন্য পাঠায় তাদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। এতকিছু সত্তে¡ও এক গবেষক সেখানে অসুস্থ হয়ে পড়েছেন।

বিশ্বের সাধারণ অঞ্চলগুলো থেকে বিচ্ছিন্ন অঞ্চলগুলোতে এ ধরনের অভিযান খুবই ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল।  তা সত্তে¡ও একজন মানুষের জীবন রক্ষায় অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষা উদ্ধার অভিযান শুরু করেছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি