ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে ইন্দোনেশিয়া চালু করল গোল্ডেন ভিসা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৩ সেপ্টেম্বর, ২০২৩, ০১:০৯ পিএম

বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে ইন্দোনেশিয়া চালু করল গোল্ডেন ভিসা

 বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে ইন্দোনেশিয়া চালু করল গোল্ডেন ভিসা

এ ভিসাপ্রাপ্তরা দেশটিতে ৫ থেকে ১০ বছর বসবাস করার সুযোগ পাবেন। দেশটিতে যারা ২৫ লাখ ডলারের সমপরিমাণ বিনিয়োগ করবেন তাদের ৫ বছরের এবং যারা ৫০ লাখ ডলার বিনিয়োগ করবেন তাদেরকে ১০ বছরের ভিসা দেওয়া হবে।

ইন্দোনেশিয়ার আইন ও মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয় রোববার (৩ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে জানায়, জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে এই গোল্ডেন ভিসা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্বের অন্য যেসব দেশ বিনিয়োগ আকৃষ্ট করতে অনুরূপ গোল্ডেন ভিসা চালু করেছে তার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও স্পেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি