এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৩, ০১:০৯ পিএম
থাইল্যান্ডে রাজনৈতিক অচলাবস্থার অবসান, নতুন মন্ত্রিসভার অনুমোদন দিলেন রাজা
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন প্রস্তাবিত মন্ত্রিসভার অনুমোদন দিয়েছেন রাজা মহা ভাজিরালংকর্ন। থাই সরকারের ওয়েবস্ইাটে এ কথা বলা হয়েছে। থাই অর্থমন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার থাই পার্লামেন্ট থাভিসিনকে দেশের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করে। এর মধ্যদিয়ে দেশটির তিন মাসের রাজনৈতিক সংকটের অবসান ঘটল।
জনপ্রিয় থাই ফিউএর পক্ষে একমাত্র প্রার্থী ছিলেন স্রেথা থাভিসিন(৬০)। দেশটিতে গত মে মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ও্ই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয় জনপ্রিয় প্রগতিশীল দল মুভ ফরোয়ার্ড। তারা দেশটিতে ব্যাপক সংস্কার করার প্রস্তাব করেছিল কিন্তু থাই রাজনৈতিক এলিটদের সমর্থনের অভাবে দলটি সরকার গঠন করতে ব্যর্থ হয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি