ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

চন্দ্রযান-৩ মিশনের ঘোষিকা বিজ্ঞানী ভালরমাথি মারা গেছেন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৪ সেপ্টেম্বর, ২০২৩, ০১:০৯ পিএম

চন্দ্রযান-৩ মিশনের ঘোষিকা বিজ্ঞানী ভালরমাথি মারা গেছেন

 চন্দ্রযান-৩ মিশনের ঘোষিকা বিজ্ঞানী ভালরমাথি মারা গেছেন

চন্দ্রযান-৩ অভিযানের বিষয়ে শ্রিহরিকোট্ট থেকে কাউন্টডাউনের বিষয় যে নারীর আকর্ষণীয় কন্ঠ থেকে ঘোষিত হতো তার কথা আর কখনো শোনা যাবে না। ভারতের মহাশুণ্য গবেষণা সংস্থার (ইসরো) সেই সাবেক পরিচারক ড. পি ভি ভেঙ্কিটাকৃষ্ণান জানিয়েছেন যে, কন্ঠদাতা ইসরোর বিজ্ঞানী ভালরমাথি ম্যাডাম মারা গেছেন। তিনি বলেন, ’তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত।’

১৯৫৯ সালের ৩১ জুলাই জন্মগ্রহণকরী ভালরমাথি ১৯৮৪ সালে ইসরোতে যোগদান করেন। চেন্নাইয়ে হৃদরোগে আক্রান্ত  গত শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৪ বছর। চন্দ্রযান-৩ মহাশুণ্যে যাত্রার বিষয়ে ভালরমাথির শেষ ঘোষণা শোনা যায় গত ১৪ জুলাই।

ভারতের তৃতীয় চাঁদের মিশন চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদের পৃষ্ঠে অবতরণ করে ২৩ আগস্ট। ২রা আগস্ট ইসরো জানায়, এর রোভার প্রজ্ঞান নিরাপদে থামান হয়েছে এবং নিদ্রিত অবস্থায় চলে গেছে।

ভালারমাতি দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের প্রথম রেডার স্যাটেলাইট (রিস) ২০১২ সালে সফলভাবে উপগ্রহে প্রতিষ্ঠিত হয়। এই অভিযানের তত্ত্বাবধায়ক ছিলেন ভালারমাতি। এ ছাড়াও ইসরোর একাধিক অভিযানে ধারাভাষ্য দিতে শোনা গেছে তাকে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি