ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

অস্তিত্বের লড়াইয়ে হেরে যাচ্ছে বিশ্বের সুন্দর ছোট পাখিরা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৪ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:০৯ পিএম

অস্তিত্বের লড়াইয়ে হেরে যাচ্ছে বিশ্বের সুন্দর ছোট পাখিরা

 অস্তিত্বের লড়াইয়ে হেরে যাচ্ছে বিশ্বের সুন্দর ছোট পাখিরা

যাদুকরি ছোট পাখি রুফোস হামিংবার্ড। এর আকর্ষণ রয়েছে। পুরুষগুলোর গলার রং অপেক্ষাকৃত উজ্জ্বল তামার মুদ্রার মতো। যেসব লোক এ পাখি নিয়ে ভাবে ও পছন্দ করে তাদের আশেপাশে বাতাসে উড়ে বেড়ায় এ পাখি। আমেরিকার পাখি সংরক্ষণ সংস্থর সভাপতি মাইক পার প্রথমবারের মতো এমন একটি পাখিকে ক্যালিফোর্নিয়ায় দেখতে পান। একটি লেবুগাছের প্রস্ফুটিত ফুল থেকে খাবার খাচ্ছিল।

পার বলেন, ‘এটি ছিল এক অন্য জগতের অনন্য দৃশ্য। প্রায় ধর্মীয় অভিজ্ঞতার অনুরূপ পবিত্র কিছু। হামিংবার্ড যখন মাথা ঘোরায় তখন হঠাৎ তাদের গলায় আলোক রশ্মির বিচ্ছুরণ ঘটে। যাতে এ যাদুকরি রং ধারণ করে পাখিটি।’

মাত্র তিন ইঞ্চি লম্বা হামিংবার্ড বিশ্বের ক্ষুদ্রতম পাখিগুলোর একটি। এটি একটি অনিন্দ্য সুন্দর পাখিও। এ পরিযায়ী পাখি আলাস্কায় বাস করে। গ্রীষ্মে এরা একদিকে ৩ হাজার ৯০০ মাইল পথ পাড়ি দিয়ে মেক্সিকোয় চলে যায়। আকৃতির আলোকে এটি হলো বিশ্বের দীর্ঘতম পথ অতিক্রমকারী পরিযায়ী পাখি।

ক্যালিফোর্নিয়ায় বাসিন্দারা বসন্তে এ পাখির দেখা পায়। আর পার্বত্য এলাকার লোকরা বর্ষাকালে এ পাখি দেখতে পায়। উচ্চ পার্বত্য তৃণভূমিতে হামিংবার্ড পাখিরা ফুলের মধু ও ছোট ছোট পোকামাকড় শিকার করে খায়। কিন্তু রুফোস হামিংবার্ড অন্যান্য প্রজাতির মতো দূরে চরে বেড়ায়।

১৯৭০ সালের পর রুফোস হামিংবার্ডের দুই তৃতীয়াংশ হারিয়ে গেছে। ২০২২ সালের পাখির অবস্থা সম্পর্কিত এক রিপোর্টে এ তথ্য জানানো হয়। এমন ৭০ প্রজাতির ক্ষুদ্র পাখি রয়েছে। যদি সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে, অনুরূপ সময়ে তাদের আরও ৫০ শতাংশ হারিয়ে যাবে। এর মধ্যে সোনালী পাখার ওয়ার্বলারও অন্তর্ভুক্ত রয়েছে। এ পাখির মাথার মনমুগ্ধকর হলুদ ঝুটি ও কাল মুখোশ মানুষে দৃষ্টি আকৃষ্ট করে। ১৯৬৬ সালের পর এ প্রজাতির পাখির ৬৬ শতাংশ বিলুপ্ত হয়ে গেছে।

বিজ্ঞানীরা বলেছেন, জলবায়ু পরিবর্তন ও মানুষের উন্নয়ন কার্যকমেরে কারণে এসব পাখির নানা ধরণের বিচরণ বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কীট নাশক, দাবানল ও ক্ষতিকর প্রাণীর উপদ্রবে পড়ে হারিয়ে যাচ্ছে বিশ্বের অসাধারণ সুন্দর ক্ষদ্র পাখিগুলো।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি