ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

অবশেষে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে উইলিয়ামসন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৫ সেপ্টেম্বর, ২০২৩, ০২:০৯ পিএম

অবশেষে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে উইলিয়ামসন

 অবশেষে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে উইলিয়ামসন

চলতি বছরের শুরুতে আইপিএল খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন। ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচারও করাতে হয়েছে। ফলে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিলেন এই কিউই তারকা। তবে স্বস্তির খবর, সেই চোট কাটিয়ে বিশ্বকাপ দিয়ে আবারো মাঠে ফিরছেন তিনি।

বিশ্বকাপের জন্য এখনো স্কোয়াড ঘোষণা করেনি নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। তবে উইলিয়ামসন যে বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন সেটি নিশ্চিত করেছে এনজেডসি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, আইপিএলে খেলার সময় চোট পেয়েছিলেন উইলিয়ামসন। সেটার যথেষ্ট উন্নতি হয়েছে। ফলে অক্টোবরে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে (বিশ্বকাপে) তাকে পাওয়া যাবে।

আগামী ১১ সেপ্টেম্বর ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করবে এনজেডসি। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। এই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দেশটি ক্রিকেট বোর্ড। সেই দলে রাখা হয়নি কেন উইলিয়ামসনকে। বিশ্বকাপের আগে সম্পূর্ণ ফিট হতেই বাংলাদেশ সফরে দলে রাখেনি নিউজিল্যান্ড। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি