এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৩, ০২:০৯ পিএম
চীন তৈরি করেছে বিমানের চেয়ে দ্রুত গতির নতুন ট্রেন
ট্রেন আপনাকে দ্রুত গতিতে আপনার গন্তব্যে পৌঁছে দেয়। কিন্তু তার গতি সাধারণত বিমানের চেয়ে কম হয়ে থাকে। কিন্তু চীন এমন অতি দ্রুত গতির ট্রেন তৈরি করেছে যা বিমানের চেয়েও দ্রুত গতিসম্পন্ন।
নতুন উচ্চ গতির এই ট্রেনের নাম ম্যাগলেভ। সম্প্রতি ট্রেনটি পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। এর রেকর্ডব্রেকিং গতি ছিল ঘন্টায় ২৮১ মাইল। যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ।
প্রকৌশলীরা আশা করছেন যে, ম্যাগলেভ ট্রেনটির নির্মাণ কাজ পুরোপুরি সম্পন্ন হলে এর গতি বেড়ে দাঁড়াবে ঘন্টায় ৬২১ মাইল যা বাণিজ্যিক পরিবহন বিমানের চেয়ে বেশি। বাণিজ্যিক পরিবহন বিমান গড়ে ঘন্টায় ৫৫৪ মাইল থেকে ৫৭৪ মাইল বেগে উড়ে থাকে।
ম্যাগনেটিক লেভিটেশন ব্যবহার করে ম্যাগলেভ ট্রেনটি হাল্কা বাতাসে সংঘর্ষ ও শব্দ দুষণ এড়িয়ে অত্যুচ্চ দ্রুত গতিতে ছুটে চলতে পারে।
এতে লো-ভ্যাকুম পাইপলাইনে সুপারকন্ডাক্টিং ম্যাগনেট ব্যবহার করছে। সুপারকন্ডাক্টিং ম্যাগনেট হল ইলেক্ট্রম্যাগনেট যা চরম উষ্ণতায়ও ঠান্ডা থাকে। যা চুম্বকক্ষেত্রকে শক্তিশালী করে।
ট্রেনের ধাতব দেয়ালের পাইপলাইনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে সুপারকন্ডাক্টিং ম্যাগনেট। উভয়ে ট্রেনটিকে লাইন ও বাতাসের মাঝে ভাসিয়ে সামনে অতিদ্রুত গতিতে চালিত করে।
চীন ইতোমধ্যে সাংহাইয়ে একটি ম্যাগলেভ ট্রেন পরিচালনা করছে। এ ট্রেন নগরীর কেন্দ্রের লংগিয়াং রোড স্টেশন এবং পুডং বিমানবন্দরের মধ্যে চলাচল করছে। ১৯ মাইলের এ পথ অতিক্রম করতে ট্রেনটির মাত্র ৭ মিনিট সময় লাগে।
চীন সারাদেশে ম্যাগলেভ প্রযুক্তির ট্রেন চালু করার পরিকল্পনা করেছে। এ ট্রেন দেশটির বড় বড় শহর এবং পল্লী অঞ্চলগুলোর মধ্যে যোগাযোগ সহজ ও দ্রুততর করবে।
ম্যাগলেভ ট্রেন সরাসরি কোন কিছু নি:সরণ করে না। এতে স্থলভাগের কোন পরিবর্তন ঘটে না। মহাসড়ক ও প্রচলিত রেলপথের মতো নয় এ ট্রেনলাইন। এর নীচ দিয়ে জনমানব নিরাপদে চলাচল করতে পারে। তিন থেকে ৯ বছরের মধ্যে চীনের সুপারফাস্ট ম্যাগলেভ চলাচল করবে আশা করছে চীন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি