ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বাস্কেটবল খেলতে নেমে আহত, কিডনি হারালেন তারকা খেলোয়াড়


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৬ সেপ্টেম্বর, ২০২৩, ০১:০৯ পিএম

বাস্কেটবল খেলতে নেমে আহত, কিডনি হারালেন তারকা খেলোয়াড়

 বাস্কেটবল খেলতে নেমে আহত, কিডনি হারালেন তারকা খেলোয়াড়

বাস্কেটবলের বিশ্বকাপ চলছে জাপান, ফিলিপিন্স এবং ইন্দোনেশিয়ায়। সার্বিয়ার বাস্কেটবল খেলোয়াড় বরিসা সিমানিচ সেই প্রতিযোগিতায় খেলতে এসে চোট পান। ৩০ আগস্ট দক্ষিণ সুদানের বিপক্ষে খেলতে নেমে চোট পেয়েছিলেন সিমানিচ। কনুইয়ের গুঁতো মারা হয়েছিল তাকে।

গত রোববার অস্ত্রোপচার করা হয় সিমানিচের। সেখানেই তার একটি কিডনি বাদ দেওয়া হয়। সার্বিয়া দলের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দক্ষিণ সুদানের বিপক্ষে ম্যাচের প্রথম রাউন্ডের শেষ দিকে চোট পান সিমানিচ। ২৫ বছরের সিমানিচ নিজেদের বাস্কেটের নিচে সুদানের নুনি ওমটকে আটকাতে গিয়েছিলেন। সেই সময় ওমট কনুই দিয়ে গুঁতো মারেন। যন্ত্রণায় কোকিয়ে ওঠেন সিমানিচ। সঙ্গে সঙ্গে কোর্ট থেকে তুলে ফেলা হয় তাকে। পরে জানা যায়, তার চোট শরীরের অনেক গভীরে।

সার্বিয়ার পরের ম্যাচ আজ। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তারা খেলবে লিথুয়ানার বিপক্ষে। সার্বিয়া দলের চিকিৎসক দ্রাগান রাদোভানোভিচ মনে করছেন সিমানিচ খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। যদিও সামনে সে আর আর খেলতে পারবেন কি না তা স্পষ্ট নয়।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট থেকে শুরু হয়েছে বাস্কেটবলের বিশ্বকাপ। ৩২টি দেশ এই বিশ্বকাপে অংশ নিয়েছে। কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করেছে ইতালি, আমেরিকা, জার্মানি, লাতভিয়া, লিথুয়ানিয়া, সার্বিয়া, কানাডা এবং স্লোভেনিয়া।

মঙ্গলবার লিথুয়ানিয়া বনাম সার্বিয়া এবং ইতালি বনাম আমেরিকার ম্যাচ রয়েছে। বুধবার খেলবে বাকি চারটি দল। ৮ সেপ্টেম্বর হবে সেমিফাইনাল। ফাইনাল হবে রোববার ১০ সেপ্টেম্বর।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি