ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সব সমীকরণ না জানার কথা স্বীকার করলেন কোচ জোনাথন ট্রট


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:০৯ পিএম

সব সমীকরণ না জানার কথা স্বীকার করলেন কোচ জোনাথন ট্রট

 সব সমীকরণ না জানার কথা স্বীকার করলেন কোচ জোনাথন ট্রট

এশিয়া কাপের গ্রুপ পর্বে শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মঙ্গলবার মাঠে নেমেছিলো আফগানিস্তান। এই ম্যাচে নিজেদের ভুলের কারণে জয়ের কাছে গিয়েও ২ রানের ম্যাচ হেরে এশিয়া কাপ থেকে বাদ পড়েছে রশিদ খানরা। ম্যাচের সব সমীকরণ না জেনেই মাঠে নামার কথা সংবাদ সম্মেলনে শিকার করেছেন আফগান কোচ জোনাথন ট্রট।  

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের সঙ্গী হতে শ্রীলঙ্কার দেওয়া ২৯২ রানের লক্ষ্য আফগানিস্তানকে ছুঁতে হতো ৩৭.১ ওভারের মধ্যে। কিন্তু ৩৭.১ ওভারের মধ্যে জিততে না পারলেও সুযোগ ছিল তাদের। সেক্ষেত্রে ৩৭.৪ ওভারের মধ্যে করতে হতো ২৯৫ রান। এমনকি স্কোর টাই করার পর, মানে ২৯১ রান করার পরও ছক্কা মেরে জিতলে আফগানিস্তানের সুযোগ ছিল ৩৮.১ ওভার পর্যন্ত।

কিন্ত ৩৭.১ ওভারে মুজিব আউট হওয়ার পর রশিদ খানের হতাশায় ডুবতে দেখা, বা ফজলহক ফারুকীর ধনন্জয়ার বল ব্লক করা দেখে মনে হয়েছে সমীকরনটা জানতেন না তারা। ধারাভাষ্যকাররাও শেষের প্রায় পুরোটা সময় গলা চেঁচিয়ে বলে গেলেন সমীকরণের কথা। কিন্তু ধারভাষ্যকারদের বলা কথা কারো কানে পৌঁছেনি মাঠে। এমনকি আফগানিস্তানের ড্রেসিং রুমের কেউই জানতো না। জানলে হয়তো লাহোরে আরেকটি দারুণ জয়ের স্বাক্ষী হতো আফগানরা।

সংবাদ সম্মেলনে ভুল স্বীকার করে নিয়ে ট্রট বলেছেন, আমাদের হিসাবগুলো সম্পর্কে জানানো হয়নি। আমরা যা জেনেছি, তা হলো আমাদের ৩৭.১ বলের মধ্যে জিততে হবে। আমাদের বলা হয়নি কত ওভারের মধ্যে আমরা ২৯৫ বা ২৯৭ রান করলেও হবে। ৩৮.১ ওভারের মধ্যে জয়ের বিষয়টি আমাদের কখনোই বলা হয়নি।

আফগানিস্তানের হিসাবের এই গরমিল ফিরিয়ে এনেছে ২০০৩ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার স্মৃতি। সেবারও তাদের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কাই।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি