ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

টিম ইন্ডিয়ার নাম পরিবর্তন করে ‘টিম ভারত’ রাখার দাবি তুলেছেন শেবাগ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:০৯ পিএম

টিম ইন্ডিয়ার নাম পরিবর্তন করে ‘টিম ভারত’ রাখার দাবি তুলেছেন শেবাগ

 টিম ইন্ডিয়ার নাম পরিবর্তন করে ‘টিম ভারত’ রাখার দাবি তুলেছেন শেবাগ

বাংলা ও হিন্দিতে ‘ভারত’ বলা হলেও ইংরেজিতে দেশটির নাম ইন্ডিয়া। তবে এবার দেশটির নাম আনুষ্ঠানিকভাবে ‘ভারত’ (ইযধৎধঃ) করার দাবি ওঠেছে। একই কারণে টিম ইন্ডিয়ার পরিবর্তে টিম ভারত করার দাবি তুলেছেন দেশটির সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ। তারকা এই ক্রিকেটারের দাবি, বিশ্বকাপের আগেই এই পরিবর্তন করা হোক।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় শেবাগ লিখেছেন, আমি সবসময় একটা কথাই মনে করি যে ভারতীয় ক্রিকেট দলের নাম এমন হওয়া উচিত যা আমাদের হৃদয়কে গর্বিত করে। আমরা ভারতীয় এবং ইন্ডিয়া নামটা ইংরেজরা দিয়েছিলো। সে কারণে এই টিম ইন্ডিয়া নামটা এখনই বদলে ফেলা উচিত।

একই টুইটে বিসিসিআই সচিব জয় শাহকে ট্যাগ করেছেন শেবাগ। সেখানে তিনি দাবি করেছেন, ওয়ানডে বিশ্বকাপে রোহিত ব্রিগেডের বুকের ওপর ভারত নামটা যেন লেখা থাকে।

এদিকে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ভাইরাল হয়েছে। সেখানে চাউর হয়েছে, দেশের আনুষ্ঠানিক নাম বদলে খুব শীঘ্রই ভারত করে দেওয়া হবে।

অন্যদিকে বিশ্বের বেশ কয়েকটি দেশের নাম পরিবর্তনের উদাহরণও টেনেছেন শেবাগ। তার ভাষ্যমতে, ১৯৯৬ সালের ক্রিকেট বিশ্বকাপে নেদারল্যান্ডস দল হল্যান্ড নামেই খেলতে এসেছিল। পরবর্তীতে ২০০৩ সালে তারা নেদারল্যান্ডস নামে খেলে। আজও তাদের সেই নামেই ডাকা হয়। বার্মাও নিজেদের নাম বদল করে মিয়ানমার রেখেছে। বিশ্বে এমন বহু দেশ রয়েছে যারা নিজেদের আসল নামটাই শেষপর্যন্ত বেছে নিয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি