ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সেমিফাইনালে উঠে রেকর্ড ভাঙলেন জোকোভিচ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:০৯ পিএম

সেমিফাইনালে উঠে রেকর্ড ভাঙলেন জোকোভিচ

 সেমিফাইনালে উঠে রেকর্ড ভাঙলেন জোকোভিচ

 দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী রজার ফেদেরারকে টপকে গেলেন নোভাক জোকোভিচ। গ্র্যান্ড স্লামে সবচেয়ে বেশি সেমিফাইনাল খেলার কৃতিত্ব একার করে নিলেন সার্বিয়ান তারকা। ইউএস ওপেনে মঙ্গলবার টেলর ফ্রিজকে সরাসরি সেটে হারিয়ে ৪৭তম গ্র্যান্ড স্লাম সেমিফাইনালে উঠলেন তিনি।

নিউ ইয়র্কে আমেরিকান খেলোয়াড়দের ওপর আধিপত্য ধরে রেখেছেন জোকোভিচ। রেকর্ড ২৪তম গ্র্যান্ড স্লাম জেতার মিশনে নবম বাছাই ফ্রিজকে ৬-১, ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন তিনি।

৩৬ বছর বয়সী জোকোভিচ খেলবেন তার ক্যারিয়ারের ১৩তম ইউএস ওপেন সেমিফাইনাল, যেখানে তার প্রতিপক্ষ বেন শেল্টন। তিনবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন বলেন, আমি এই কোর্টে অনেক বছর ধরে খেলছি, অনেক মহকাব্যিক ম্যাচও। আগামী কয়েকদিনের মধ্যে আরেকটি খেলার জন্য উন্মুখ হয়ে আছি।

এদিকে হোম ফেভারিট কোকো গফ তার প্রথম মেজর টাইটেলের সন্ধানে ছুটছেন। মঙ্গলবার লাটভিয়ার জেলেনা ওস্তাপেঙ্কোকে ৬৮ মিনিটে ৬-০, ৬-২ গেমে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে তিনি। ফাইনালে উঠতে ষষ্ঠ বাছাই গফ এই বছরের ফ্রেঞ্চ ওপেন রানারআপ ক্যারোলিনা মুচোভার মুখোমুখি হবেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি