ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইরাকের ইউটিউব স্টার তিবার হত্যাকারী তার বাবা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:০৯ পিএম

ইরাকের ইউটিউব স্টার তিবার হত্যাকারী তার বাবা

 ইরাকের ইউটিউব স্টার তিবার হত্যাকারী তার বাবা

ইরাকের তরুণ ও প্রাণবন্ত নারী ইউটিউবার তিবা আল-আলি তার জীবন সম্পর্কে তৈরি করা মজা ও প্রেমময় ভিডিওগুলির মাধ্যমে ইউটিউবে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন। কিন্তু ‘অনারকিলিং’এর শিকার হয়ে তিবাকে প্রাণ দিতে হয়েছে তারই বাবার হাতে।

২০১৭ সালে ১৭ বছর বয়সে তিবা তার জন্মস্থান ইরাক থেকে তুরস্কে চলে যান। তারপর ইউটিউব চ্যানেলটি শুরু করেছিলেন, চ্যানেলে তিনি তার স্বাধীনতা, তার বাগদত্তা, মেক-আপ এবং অন্যান্য বিষয়ে কথা বলতেন। কয়েক হাজার গ্রাহককে তিবা ভক্ততে পরিণত করেছিলেন।

গত জানুয়ারিতে সে তার পরিবারের সাথে দেখা করতে ইরাকে ফিরে গিয়েছিল - এবং এরপরই তার বাবা তাকে খুন করে। এ হত্যাকাণ্ডকে অপরাধ হিসেবে বিবেচনা না করে তিবার বাবাকে মাত্র ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

পরিবারের সদস্যদের হাতে অন্য কোনো সদস্যকে এধরনের হত্যা ‘অনার কিলিং’ হিসেবে পরিচিত। ইরাক জুড়ে তিবার হত্যাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে।

তিবার বাবা তৈয়ব আলী, তার মেয়ের তুরস্কে যাওয়ার সাথে একমত হননি - বা সিরিয়ায় জন্মগ্রহণকারী বাগদত্তাকে বিয়ে করা পছন্দ করেননি।

গত ৩১ জানুয়ারি তৈয়ব আলী তিবাকে ঘুমের মধ্যে শ্বাসরোধ করে হত্যা করে।

তিবা হত্যার পরিপ্রেক্ষিতে, শত শত নারী ইরাকের রাস্তায় ‘অনার কিলিং’র বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল সাদ মান বিবিসিকে বলেন, তিবা আল-আলির সাথে একটি দুর্ঘটনা ঘটেছে। আইনের দৃষ্টিকোণ থেকে, এটি একটি অপরাধমূলক দুর্ঘটনা, এবং অন্য দৃষ্টিকোণে, এটি অনার কিলিং এর একটি দুর্ঘটনা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি