এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:০৯ পিএম
রউফ-নাসিমের তোপে ১৯৩ রানেই গুটিয়ে গেলো বাংলাদেশ
এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে মোকাবিলায় মাঠে নামছে বাংলাদেশ দল। বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মেহেদী মিরাজকে হারায় বাংলাদেশ। এরপর ব্যাটিংয়ে এসে দ্রুত রান তুলতে থাকেন লিটন দাস। তবে ইনিংস বড় করতে পারেননি এই টাইগার ব্যাটার। ১৬ রান করে অনর্থক খোচা মারতে গিয়ে উইকেট বিলিয়ে আসেন তিনি। এরপর ২০ রান করে নাঈম সাজঘরে ফেরার পর তাওহীদ হৃদয়ও তাদের পথ ধরেন।
এরপর অভিজ্ঞ মুশফিকুর রহিম সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অধিনায়ক সাকিব আল হাসান। ৫৩ বলে নিজের ফিফটি পূরণ করেন সাকিব। তাকে যোগ্য সঙ্গ দেন মুশফিক। ৫৩ রান করে সাকিব সাজঘরে ফিরলে, দুজনের ১০০ রানের জুটি ভেঙ্গে যায়। এরপর ৭১ বলে ফিফটি পূরণ করেন মুশফিক। শামীম পাটোয়ারী ১৬ রান করে বিদায় নেন।
দলীয় ১৯০ রানের মাথায় মুশফিক পুল করতে গিয়ে উইকেট কিপারকে বল তুলে দেন। তার বিদায়ের পর আর বেশি এগোতে পারেনি বাংলাদেশ। শেষপর্যন্ত ১৯৩ রানে সব কয়টি উইকেট হারায় টাইগাররা। ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাড়ায় ১৯৪ রানের।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি